• ঢাকা
  • |
  • মঙ্গলবার ১২ই কার্তিক ১৪৩৩ দুপুর ১২:৩৪:০৭ (27-Oct-2026)
  • - ৩৩° সে:

কুমিল্লায় ফেন্সিডিল ও গাঁজাসহ আটক ২

১৯ জানুয়ারী ২০২৪ সকাল ১১:৪৪:৫৩

কুমিল্লায় ফেন্সিডিল ও গাঁজাসহ আটক ২

কুমিল্লা প্রতিনিধি: পৃথক দুইটি অভিযানে কুমিল্লা জেলার সদর দক্ষিণ মডেল থানাধীন এলাকায় অভিযান চালিয়ে ৯২ বোতল ফেন্সিডিল ও ৩ কেজি গাঁজাসহ ২ মাদক কারবারিকে আটক করেছে র‌্যাব-১১।

১৭ জানুয়ারি বুধবার দুপুরে কুমিল্লা জেলার সদর দক্ষিণ মডেল থানার শোভারামপুর এলাকায় এক বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ৯২ বোতল ফেন্সিডিলসহ ১ মাদক কারবারিকে আটক করে র‌্যাব সদস্যরা।

আটক মাদক কারবারি হলো, কুমিল্লা জেলার সদর দক্ষিণ মডেল থানার কনেশতলা গ্রামের হাজী আব্দুল ওহাবের ছেলে কামাল হোসেন (৩২)। এ সময় মাদক পরিবহণ কাজে ব্যবহৃত একটি মোটরসাইকেলও জব্দ করে আভিযানিক দল।

আরও পড়ুন

বকশীগঞ্জে মাদকসহ গ্রেফতার, ছাত্রদল নেতাকে পদ থেকে অব্যাহতি

পৃথক অন্য একটি অভিযানে ১৭ জানুয়ারি বিকেলে সদর দক্ষিণ মডেল থানার লালবাগ এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করেছে র‌্যাব। এ সময় ৩ কেজি গাঁজাসহ ১ মাদক কারবারিকে আটক করা হয়।

আটক মাদক কারবারি হলো, কুমিল্লা জেলার বরুড়া থানার আড্ডা গ্রামের অনিল দাসের ছেলে পিল্টন দাস (২৬)।

র‌্যাব জানান, তারা দীর্ঘদিন যাবৎ কুমিল্লাসহ দেশের বিভিন্ন স্থানে ফেন্সিডিল, গাঁজাসহ বিভিন্ন ধরণের অবৈধ মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছিল বলে স্বীকার করেছে। উক্ত বিষয়ে তাদের বিরুদ্ধে কুমিল্লা জেলার সদর দক্ষিণ মডেল থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। 

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

ঢাকার যেসব এলাকায় আজ মার্কেট বন্ধ থাকবে
ঢাকার যেসব এলাকায় আজ মার্কেট বন্ধ থাকবে
২৭ অক্টোবর ২০২৬ দুপুর ১২:৩০:০৫


আজ কত টাকায় মিলছে ডলার-ইউরো-রুপি
আজ কত টাকায় মিলছে ডলার-ইউরো-রুপি
২৭ অক্টোবর ২০২৬ সকাল ১১:৪২:০৮

সিরিয়ায় জর্ডানের বিমান হামলায় ৭ জন নিহত
সিরিয়ায় জর্ডানের বিমান হামলায় ৭ জন নিহত
২৭ অক্টোবর ২০২৬ সকাল ১১:৩২:১০






আজকের নামাজের সময়সূচি
আজকের নামাজের সময়সূচি
২৭ অক্টোবর ২০২৬ সকাল ১০:০৩:৫৯