• ঢাকা
  • |
  • সোমবার ৮ই অগ্রহায়ণ ১৪৩৩ রাত ০১:০৫:২৫ (23-Nov-2026)
  • - ৩৩° সে:

বরগুনায় কালবৈশাখী ঝড়ে লন্ডভন্ড কলেজ, অনিশ্চিত ক্লাস-পরীক্ষা

১৯ এপ্রিল ২০২৪ দুপুর ০২:৩৫:৪৯

বরগুনায় কালবৈশাখী ঝড়ে লন্ডভন্ড কলেজ, অনিশ্চিত ক্লাস-পরীক্ষা

বেতাগী (বরগুনা) প্রতিনিধি: বরগুনা জেলার বেতাগী উপজেলার কাউনিয়া কলেজ কালবৈশাখী ঝরে লন্ডভন্ড হয়ে গেছে। উড়ে গেছে ৯টি শ্রেণিকক্ষ ও কার্যালয়ের টিনের চালা। এছাড়া কলেজের আধা পাকা ঘরের এক পাসের দেয়াল পুরোপুরি ধসে গেছে।

১৭ এপ্রিল বুধবার সন্ধ্যার দিকে কালবৈশাখীর এ তাণ্ডব চলে। ফলে প্রায় ৭শ’ শিক্ষার্থী নিয়ে বিপাকে পড়েছে কলেজ কর্তৃপক্ষ।

জানা গেছে, ২০২৪ সালের এইচএসসি পরীক্ষার্থীদের ফরম পূরণের শেষ তারিখ নির্ধারণ করা হয়েছে ২৪ এপ্রিল। এখন এই প্রতিকূল পরিবেশে পরীক্ষার্থীদের ক্লাস এবং পরীক্ষা কেন্দ্র প্রস্তুত করে এইচএসসি পরীক্ষা নেওয়ার মতো অন্য কোনো ব্যবস্থা নেই।

আরও পড়ুন

নারায়ণগঞ্জে স্ত্রীকে গলা কেটে হত্যা, স্বামীর মৃত্যুদণ্ড

শুক্রবার সরেজমিনে দেখা যায়, কালবৈশাখীর তাণ্ডবে কাউনিয়া কলেজের মূল ভবনের ১১টি কক্ষের টিনের চালা উড়ে গেছে। টিনের চালার সঙ্গে ঝুলছে ফ্যান ও বৈদ্যুতিক বোর্ড। ঝড়ে মূল ভবনের দক্ষিণ পাশের দেয়াল সম্পূর্ণ ধসে পড়েছে। ক্ষতিগ্রস্ত হয়েছে শ্রেণিকক্ষের বেঞ্চ এবং বিজ্ঞানাগারের আসবাবপত্র। এছাড়া নষ্ট হয়েছে কলেজের একটি কম্পিউটারসহ বেশ কিছু ইলেকট্রনিক যন্ত্রপাতি হয়।

উপজেলার বড়ামজুমদার ইউনিয়নের প্রাণকেন্দ্রে অবস্থিত কাউনিয়া কলেজটি ২০০৪ সালে প্রতিষ্ঠা করা হয়। ২০১৯ সালে কলেজটি এমপিওভুক্ত কলেজটিতে বিজ্ঞান, মানবিক ও ব্যবসায় শিক্ষা শাখায় প্রায় ৭০০ শিক্ষার্থী রয়েছে। কলেজটি জাতীয়করণ হলেও অবকাঠামোর তেমন উন্নয়ন হয়নি।

কলেজ শাখার ইসলামের ইতিহাসের প্রভাষক এ এস এম জহিরুল ইসলাম বলেন, ঝড়ে আমাদের কলেজটি লন্ডভন্ড হয়ে গেছে।

আরও পড়ুন

আড়াইহাজারে ১০ জনকে আদালতে প্রেরণ

কাউনিয়া কলেজের অধ্যক্ষ মো. হেমায়েত হোসেন  বলেন, 'ঝড়ে শ্রেণিকক্ষ ক্ষতিগ্রস্ত হওয়ায় প্রায় ৭০০ শিক্ষার্থী নিয়ে আমরা বিপাকে পড়েছি। আগামী বুধবার ২০২৪ সালের এইচএসসি পরীক্ষার্থীদের ফরম পূরণ শেষ হবে। শ্রেণিকক্ষ সংকটে এখন ক্লাস এবং পরীক্ষাও অনিশ্চিত হয়ে পড়েছে। কোনো উপায় না পেলে শেষ পর্যন্ত শিক্ষার্থীদের নিয়ে খোলা অকাশের নিচেই ক্লাস করতে হবে।

বেতাগী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ফারুক আহমেদ বলেন, 'ঝড়ের পরপরই সরেজমিনে গিয়ে কলেজটি পরিদর্শন করেছি। ইতিমধ্যে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বিষয়টি জানানো হয়েছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

টানা ৪ দিন বন্ধ থাকবে পদ্মা ব্যাংক
টানা ৪ দিন বন্ধ থাকবে পদ্মা ব্যাংক
২২ নভেম্বর ২০২৬ রাত ১০:২২:০১