• ঢাকা
  • |
  • শুক্রবার ৩রা আশ্বিন ১৪৩৩ বিকাল ০৫:৫২:৩৯ (18-Sep-2026)
  • - ৩৩° সে:

খাগড়াছড়িতে বন্যায় ক্ষতিগ্রস্ত নারীদের মাঝে নগদ অর্থ বিতরণ

১১ ডিসেম্বর ২০২৪ বিকাল ০৫:১৮:২১

খাগড়াছড়িতে বন্যায় ক্ষতিগ্রস্ত নারীদের মাঝে নগদ অর্থ বিতরণ

খাগড়াছড়ি প্রতিনিধি: খাগড়াছড়িতে বন্যায় ক্ষতিগ্রস্ত নারীর মর্যাদা সুরক্ষা উপকরণ ক্রয়ের জন্য নগদ অর্থ বিতরণ করেছে অ্যাকশান এইড নামক উন্নয়নমূলক সংস্থা।

১১ ডিসেম্বর বুধবার সকালে পেরাছড়া উচ্চবিদ্যালয়ের হলরুমে এ আয়োজন করে জাবারাং কল্যাণ সমিতি।

অনুষ্ঠানে বক্তরা বলেন, বিগত ভয়াবহ বন্যায় অনেকেই ক্ষতিগ্রস্ত হয়েছে। যা এখনও পুষিয়ে উঠতে পারেনি। বিশেষ করে নারীরা পরিবারের কথা চিন্তা করে নিজের স্বাস্থ্য সুরক্ষার দিক কমই ভাবেন। এ ছাড়াও তারা পরিবারের সকল সদস্যদের কথা চিন্তা করলেও নিজেরও যে প্রয়োজন সে কথা মনে রাখে না বললেই চলে। নারীদের জন্য এই ভাবনা মনে আনার জন্য এই অনুষ্ঠানের আয়োজন। প্রথমেই নারীদের জন্য প্রয়োজনীয় যে সকল কীট স্যানিটারি ন্যাপকিন, নেইল কাটা, চিরুনি, তেল, সাবান কাপড় যা যা দরকার এ বিষয়ক সেশন নেওয়া হয়। পরবর্তীতে ১৫০ জন নারীর মাঝে ৩৭০০ টাকার নগদ অর্থ বিতরণ করা হয়।

বক্তরা আরও বলেন, আমরা সব সময় পরিবারের কথাই চিন্তা করি। নিজের কথাই ভুলে যাই যে নিজেরও কিছু প্রয়োজন। আমরা কৃতজ্ঞতা প্রকাশ করছি এ অনুদান আমাদের মাঝে প্রদান করার জন্য। আমরা এ অনুদান নিজেদের জন্যই কাজে লাগাবো।

অ্যাকশন এইড এর প্রজেক্ট ম্যানেজার কাজী নিশাত বলেন, আমরা প্রায়ই এ ধরনের সেবামূলক কাজ করে থাকি। তবে এবারেরটা একটু ভিন্নতম। আমরা চেষ্টা করছি তৃণমূলের যে নারীরা আছেন, তাদের প্রয়োজনীয় জিনিস ক্রয়ের জন্য। তাদের স্বাস্থ্য সুরক্ষার জন্য যা যা দরকার তা যেন সে নিজের মতো করে কিনতে পারে। সে কথা চিন্তা করেই এ ধরনের সহযোগিতা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

ডেঙ্গু আক্রান্ত হয়ে একদিনে হাসপাতালে ভর্তি ৭৪৭
ডেঙ্গু আক্রান্ত হয়ে একদিনে হাসপাতালে ভর্তি ৭৪৭
১৮ সেপ্টেম্বর ২০২৬ বিকাল ০৫:৫২:২৭

লুট হওয়া অস্ত্রের তথ্য দিলেই পুরস্কার
লুট হওয়া অস্ত্রের তথ্য দিলেই পুরস্কার
১৮ সেপ্টেম্বর ২০২৬ বিকাল ০৫:৪৭:৩৩

হামের উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু
হামের উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু
১৮ সেপ্টেম্বর ২০২৬ বিকাল ০৫:৩৪:৫৫

এবার সরকারি চাকরিজীবীদের জন্য বড় দুঃসংবাদ
এবার সরকারি চাকরিজীবীদের জন্য বড় দুঃসংবাদ
১৮ সেপ্টেম্বর ২০২৬ বিকাল ০৫:১৭:২৪



রাজধানীর মালিবাগে ককটেল বিস্ফোরণ
রাজধানীর মালিবাগে ককটেল বিস্ফোরণ
১৮ সেপ্টেম্বর ২০২৬ বিকাল ০৪:৪৫:৫০

কোষ্ঠকাঠিন্যে স্বস্তি দিতে পারে এই ১০ পানীয়
কোষ্ঠকাঠিন্যে স্বস্তি দিতে পারে এই ১০ পানীয়
১৮ সেপ্টেম্বর ২০২৬ বিকাল ০৪:২৮:৪৮