• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৬ই ফাল্গুন ১৪৩২ রাত ১২:০৭:০০ (19-Feb-2026)
  • - ৩৩° সে:

সালথায় এমপি লাবু চৌধুরীকে গণসংবর্ধনা

২৮ জানুয়ারী ২০২৪ দুপুর ০১:২৬:২০

সালথায় এমপি লাবু চৌধুরীকে গণসংবর্ধনা

স্টাফ রিপোর্টার, ফরিদপুর: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ফরিদপুর-২ আসনে শাহদাব আকবর লাবু চৌধুরী পুনরায় সংসদ সদস্য নির্বাচিত হওয়ায় তাকে বিশাল গণসংবর্ধনা দিয়েছে উপজেলাবাসী।

Ad

২৭ জানুয়ারি শনিবার বিকেলে সালথা সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয় মাঠে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করেন উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠন।

Ad
Ad

এ সময় লাবু চৌধুরীকে লাল গালিচা ও ফুলের শুভেচ্ছার মাধ্যমে বরণ করে নেওয়া হয়।

উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি হাবিবুর রহমান হামিদ এই গণসংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। সরকারের উন্নয়নের ধারা অব্যাহত রাখার আহবান জানিয়ে বক্তব্য রাখেন ফরিদপুর-২ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য শাহদাব আকবর লাবু চৌধুরী।

এ সময় আরও বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও নগরকান্দা উপজেলা পরিষদের চেয়ারম্যান মনিরুজ্জামান সরদার, সালথা উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. ওয়াদুদ মাতুব্বর, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফারুকুজ্জামান মিয়া, প্রবীণ আওয়ামী লীগ নেতা ইমামুল হোসেন তারা মিয়া, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল ওয়াহাব, গিয়াস উদ্দিন গিয়াস, সাংগঠণিক সম্পাদক খন্দকার রেজাউর রহমান চয়ন, গট্টি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আবু জাফর মোল্যা, ইটালী আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক আব্দুর রহমান প্রমুখ নেতৃবৃন্দ।

সংবর্ধনা অনুষ্ঠানে হাজার হাজার মানুষ উপস্থিত ছিলেন। রাতে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ সময় গান পরিবেশন করেন দেশ-বরেণ্য কণ্ঠ শিল্পী মনির খান।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


রমজান উপলক্ষ্যে স্কুল ছুটি বৃহস্পতিবার থেকে
রমজান উপলক্ষ্যে স্কুল ছুটি বৃহস্পতিবার থেকে
১৮ ফেব্রুয়ারি ২০২৬ রাত ০৯:০৬:১৮


রমজানকে স্বাগত জানিয়ে শায়খ আহমাদুল্লাহর বার্তা
রমজানকে স্বাগত জানিয়ে শায়খ আহমাদুল্লাহর বার্তা
১৮ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৭:৫৪:৩৭

সরকারি গাড়ি ব্যবহার করবেন না প্রধানমন্ত্রী
সরকারি গাড়ি ব্যবহার করবেন না প্রধানমন্ত্রী
১৮ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৭:২২:৩৪

রমজানের চাঁদ দেখা গেছে, রোজা শুরু বৃহস্পতিবার
রমজানের চাঁদ দেখা গেছে, রোজা শুরু বৃহস্পতিবার
১৮ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৭:০২:১০



ফকিরহাটে সড়ক দুর্ঘটনায় আহত নারীর মৃত্যু
ফকিরহাটে সড়ক দুর্ঘটনায় আহত নারীর মৃত্যু
১৮ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৬:২৬:৫৪

প্রধানমন্ত্রীর অফিশিয়াল ফেসবুক পেজ চালু
প্রধানমন্ত্রীর অফিশিয়াল ফেসবুক পেজ চালু
১৮ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৬:০২:৪৬


Follow Us