• ঢাকা
  • |
  • রবিবার ৮ই চৈত্র ১৪৩২ রাত ১১:৫৪:২১ (22-Mar-2026)
  • - ৩৩° সে:

কচুয়ায় খামারিকে গুলি করে ৬ গরু ছিনতাই

১৫ মে ২০২৪ দুপুর ১২:২৪:১৪

কচুয়ায় খামারিকে গুলি করে ৬ গরু ছিনতাই

কচুয়া (চাঁদপুর) প্রতিনিধি: চাঁদপুরের কচুয়ায় গরু খামারিকে গুলি করে ৬ গরু ছিনতাই করে নিয়ে গেছে ডাকাতদল। গুলিবিদ্ধ সাকিবুল হাসানকে উদ্ধার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

১৪ মে মঙ্গলবার গভীর রাতে কচুয়া উপজেলার বিতারা ইউনিয়নের বুধুন্ডা গ্রামে এ ঘটনা ঘটে।

Ad
Ad

স্থানীয়রা জানান, সশস্ত্র ডাকাতদল গভীর রাতে গরু খামারি জসিম উদ্দিনের বাড়িতে প্রবেশ করে বসত ঘরে তালা লাগিয়ে দেয় এবং পাশের গরু খামার ঘরের তালা ভেঙে প্রবেশ করে।

Ad

এরপর গরু নিয়ে বের হওয়ার সময় খামারি জসিম উদ্দিন ও তার ভাই সাকিবুল হাসান টের পেয়ে ডাক-চিৎকার করলে ডাকাতদল তাদের লক্ষ্য করে গুলি ছুড়ে । এতে খামারির ভাই সাকিবুল হাসানের বুকে গুলি লাগে।

এ সময় ডাকাতদল খামারে থাকা ৬টি গরু ট্রাকে তুলে নিয়ে যায়। আশপাশের লোকজন এসে গুলিবিদ্ধ সাকিবুলকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে প্রেরণ করেন।

সংবাদ পেয়ে কচুয়া সাচার পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই আনোয়ার হোসেন এক দল পুলিশ সদস্য নিয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান তিনি।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ









বাংলাদেশি যুবককে বিয়ে করলেন সেই মনিকা কবির
বাংলাদেশি যুবককে বিয়ে করলেন সেই মনিকা কবির
২২ মার্চ ২০২৬ সন্ধ্যা ০৭:৫৪:৫৪



Follow Us