• ঢাকা
  • |
  • মঙ্গলবার ১৭ই চৈত্র ১৪৩২ সকাল ০৭:৫৪:১৯ (31-Mar-2026)
  • - ৩৩° সে:

নওগাঁয় দোকানের বিস্কুট খেয়ে ২ শিশু কন্যার মৃত্যু

১০ জুলাই ২০২৪ দুপুর ১২:১৩:৫৪

নওগাঁয় দোকানের বিস্কুট খেয়ে ২ শিশু কন্যার মৃত্যু

নওগাঁ প্রতিনিধি: নওগাঁ সদর উপজেলার দোগাছী স্কুলপাড়া গ্রামে বিস্কুট খেয়ে খাদিজা (৬) ও তাবাসসুম (৮ মাস) নামে সহোদর ২ শিশু কন্যার মৃত্যু হয়েছে। নিহত শিশুরা দোগাছী স্কুল পাড়া গ্রামের বাসিন্দা জহুরুলের মেয়ে। অসুস্থ মইন একই গ্রামের পাইলটের ছেলে।

৯ জুলাই মঙ্গলবার সন্ধ্যায় তাদের মৃত্যু হয়। বিস্কুট খেয়ে মইন ইসলাম (১৬) নামে আরও এক কিশোর অসুস্থ  হয়েছে। তাকে সদর হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।

Ad
Ad

শিশুর চাচা শাহজাহান জানান, দুপুর দেড়টার দিকে খাদিজা, তাবাসসুম ও মইন নামে ওই তিন শিশু বাড়ির পাশের একটি দোকান থেকে বিস্কুট কিনে খায়। এর কিছু সময় পরই তারা লাগাতার বমি করতে থাকে। অসুস্থ  হয়ে পড়লে দ্রুত নওগাঁ সদর হাসপাতালে নেয়া হয়।

Ad

হাসপাতালে নেয়ার পর চিকিৎসক ৮ মাস বয়সী তাবাসসুমকে মৃত ঘোষণা করেন। উন্নত চিকিৎসার জন্য খাদিজাকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে নেয়ার পথে খাদিজার মৃত্যু হয়।

নওগাঁ সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) জাহিদুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বিস্কুট খেয়ে খাদ্যে বিষক্রিয়ায় এই ঘটনা বলে চিকিৎসক ও পুলিশ ধারণা করছে। মরদেহগুলোর ময়না তদন্ত শেষে সঠিক কারণ জানা যাবে।

ওসি জানান, মরদেহগুলোর ময়না তদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ







হত্যা মামলায় আইভীর জামিন নামঞ্জুর
হত্যা মামলায় আইভীর জামিন নামঞ্জুর
৩০ মার্চ ২০২৬ সন্ধ্যা ০৬:৩৯:৪৬


বকশীগঞ্জের আওয়ামী লীগের ৫ নেতা কারাগারে
বকশীগঞ্জের আওয়ামী লীগের ৫ নেতা কারাগারে
৩০ মার্চ ২০২৬ সন্ধ্যা ০৬:০২:০০



Follow Us