• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৩০শে মাঘ ১৪৩২ রাত ১০:৩৫:০৫ (12-Feb-2026)
  • - ৩৩° সে:

গুরুদাসপুরে যুবদল নেতাকে কুপিয়ে জখমের অভিযোগ

১৬ সেপ্টেম্বর ২০২৪ বিকাল ০৫:১১:২০

গুরুদাসপুরে যুবদল নেতাকে কুপিয়ে জখমের অভিযোগ

গুরুদাসপুর (নাটোর) প্রতিনিধি: নাটোরের গুরুদাসপুরে রফিকুল ইসলাম (৪০) নামে এক যুবদল নেতাকে কুপিয়ে জখম করার অভিযোগ উঠেছে আওয়ামী লীগ কর্মীদের বিরুদ্ধে।

Ad

১৫ সেপ্টেম্বর রোববার সন্ধ্যায় উপজেলার ধারাবারিষা ইউনিয়নের পোয়ালশুড়া দড়িপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় আহত যুবদল নেতার স্ত্রী নুসরাত সুলতানা বাদী হয়ে গুরুদাসপুর থানায় ৮ জনের বিরুদ্ধে এজাহার দায়ের করেছেন। আহত রফিকুল ইসলাম বর্তমানে গুরুদাসপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে।

Ad
Ad

আহত যুবদল নেতা রফিকুল ইসলাম জানান, ‘রোববার রাতে নিজ বাড়ি থেকে বের হয়ে বাজারের একটি চায়ের দোকানে চা খাচ্ছিলেন। এসময় পূর্ব পরিকল্পনা মোতাবেক হাতে ধারালো হাসুয়া নিয়ে স্থানীয় আওয়ামী লীগ কর্মী শহিদুল ইসলাম, আব্দুল ওহাব, মুনকার হোসেনসহ প্রায় দশ জন তার ওপর অতর্কিত হামলা চালায়। ঘটনাস্থলেই তিনি গুরুতর আহত হয়ে মাটিতে পরে গেলে স্থানীয়রা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। হামলাকারী সকলেই উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ধারাবারিষা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল মতিনের সমর্থক।

এ ঘটনায় অভিযুক্ত ব্যক্তি ও চেয়ারম্যান আব্দুল মতিনের সাথে যোগাযোগ করতে মোবাইল ফোনে কল দিলে বন্ধ পাওয়া যায়।

আহত যুবদল নেতাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দেখতে এসে গুরুদাসপুর উপজেলা যুবদলের আহ্বায়ক শরিফুল ইসলাম বিপ্লব জানান, ‘উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল মতিনের নির্দেশেই এই হামলা হয়েছে। পুলিশ ২৪ ঘণ্টার মধ্যে অপরাধীদের গ্রেফতার না করতে পারলে যুবদলের পক্ষ থেকে কর্মসূচি ঘোষণা করা হবে।’

গুরুদাসপুর থানার অফিসার ইনচার্জ মো. উজ্জল হোসেন বলেন, ‘তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে।’

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

ঢাকা-১৭ আসনে তারেক রহমান বিজয়ী
ঢাকা-১৭ আসনে তারেক রহমান বিজয়ী
১২ ফেব্রুয়ারি ২০২৬ রাত ১০:৩৪:৩১

বগুড়া ৭টি আসনেই বিএনপির প্রার্থী বিজয়ী
বগুড়া ৭টি আসনেই বিএনপির প্রার্থী বিজয়ী
১২ ফেব্রুয়ারি ২০২৬ রাত ১০:০৮:৫৩

পটুয়াখালী-৩ আসনে নুরুল হক বিজয়ী
পটুয়াখালী-৩ আসনে নুরুল হক বিজয়ী
১২ ফেব্রুয়ারি ২০২৬ রাত ০৯:৪৬:২২

সুনামগঞ্জ–৫ আসনে নির্বাচিত বিএনপির মিলন
সুনামগঞ্জ–৫ আসনে নির্বাচিত বিএনপির মিলন
১২ ফেব্রুয়ারি ২০২৬ রাত ০৯:৪৬:০৮


চট্টগ্রাম-৩ আসনে বিএনপির পাশা বিজয়ী
চট্টগ্রাম-৩ আসনে বিএনপির পাশা বিজয়ী
১২ ফেব্রুয়ারি ২০২৬ রাত ০৯:৩৮:৪৪

কুড়িগ্রাম- ৪ আসনে জামায়াতের প্রার্থী জয়ী
কুড়িগ্রাম- ৪ আসনে জামায়াতের প্রার্থী জয়ী
১২ ফেব্রুয়ারি ২০২৬ রাত ০৯:৩৫:১২

কুমিল্লা-৪ আসনে হাসনাত আব্দুল্লাহ বিজয়ী
কুমিল্লা-৪ আসনে হাসনাত আব্দুল্লাহ বিজয়ী
১২ ফেব্রুয়ারি ২০২৬ রাত ০৯:০৭:১৫




Follow Us