• ঢাকা
  • |
  • মঙ্গলবার ২৮শে মাঘ ১৪৩২ বিকাল ০৫:২৬:০৫ (10-Feb-2026)
  • - ৩৩° সে:

সিলেটে আগুনে পুড়ে মা-মেয়ের মর্মান্তিক মৃত্যু

২১ আগস্ট ২০২৩ বিকাল ০৪:৩৯:১২

সিলেটে আগুনে পুড়ে মা-মেয়ের মর্মান্তিক মৃত্যু

সিলেট প্রতিনিধি: সিলেটের গোয়াইনঘাটের জাফলংয়ে আগুনে পুড়ে মা ও মেয়ের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এসময় একই পরিবারের আরও ৪ জন আহত হয়েছেন।

Ad

২০ আগস্ট রোববার রাত সাড়ে ১২ টার দিকে উপজেলার জাফলংয়ের রসুলপুর গ্রামের ইয়াকুব মিয়ার দোকান ও বাড়িতে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

Ad
Ad

স্থানীয়রা জানান, ইয়াকুব মিয়ার দোকান ও বাড়ি একই সঙ্গে অবস্থিত। রোববার রাতে ইয়াকুব মিয়া, তার মা, তার স্ত্রী, দুই ছেলে জুবাইর ও জুনাইদ এবং মেয়ে জেসমিন আক্তার ঘরে ঘুমিয়ে ছিলেন। রাত সাড়ে ১২টার দিকে হঠাৎ বিকট শব্দের পর বসতঘরে আগুন লাগে। তাৎক্ষণিক স্থানীয়রা দগ্ধ অবস্থায় ইয়াকুব, তার মা ও দুই ছেলেকে উদ্ধার করে পার্শ্ববর্তী জৈন্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখান থেকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

খবর পেয়ে ফায়ার সার্ভিস ও থানা পুলিশ সদস্যরা স্থানীয়দের সহযোগিতায় প্রায় ঘণ্টাব্যাপী চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনেন এবং ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করেন।

অগ্নিকাণ্ডের খবর পেয়ে গোয়াইনঘাটের উপজেলা নির্বাহী কর্মকর্তা তাহমিলুর রহমান, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে.এম নজরুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেন।

গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে.এম নজরুল ইসলাম বলেন, বসতঘরে সিলিন্ডার বিস্ফোরণের ঘটনায় মা-মেয়ে ঘরেই দগ্ধ হয়ে মারা যান। তারা ঘর থেকে বের হতে পারেননি। এ ঘটনায় আরও ৪ জন আহত হন।

ফায়ার সার্ভিস সূত্র জানায়, অগ্নিকাণ্ডে ঘটনাস্থল থেকে দুইজনের মরদেহ উদ্ধার করা হয়। আগুনে কমপক্ষে ১০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

সিইসির সঙ্গে বৈঠকে বসছে বিএনপি
সিইসির সঙ্গে বৈঠকে বসছে বিএনপি
১০ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৫:২৫:২৬




দুর্নীতিগ্রস্ত দেশের তালিকায় বাংলাদেশ ১৩তম
দুর্নীতিগ্রস্ত দেশের তালিকায় বাংলাদেশ ১৩তম
১০ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৪:৪৫:৫৫

৫০তম বিসিএস প্রিলির ফল প্রকাশ
৫০তম বিসিএস প্রিলির ফল প্রকাশ
১০ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৪:৩৫:০৯

চাঁদপুরে অপহরণের নাটক, ৯ লাখ টাকাসহ আটক ২
চাঁদপুরে অপহরণের নাটক, ৯ লাখ টাকাসহ আটক ২
১০ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৪:৩২:৩৭


পদত্যাগের ঘোষণা দিলেন ঢাবি উপাচার্য
পদত্যাগের ঘোষণা দিলেন ঢাবি উপাচার্য
১০ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৪:২২:৪৮



Follow Us