• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ২১শে ফাল্গুন ১৪৩২ সকাল ১০:৪৩:৪০ (05-Mar-2026)
  • - ৩৩° সে:

পীরগঞ্জে অগ্নিকাণ্ডে ৮টি বসতঘর পুড়ে ছাই

৫ নভেম্বর ২০২৪ দুপুর ০২:৫১:৪৩

পীরগঞ্জে অগ্নিকাণ্ডে ৮টি বসতঘর পুড়ে ছাই

ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁয়ের পীরগঞ্জে অগ্নিকাণ্ডে ৪টি পরিবারের ৮টি ঘর পুড়ে ছাই হয়ে গেছে। এতে প্রায় ১০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। ৪ নভেম্বর সোমবার দিবাগত গভীর রাতে এ ঘটনা ঘটে। ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করে নগদ সহায়তা প্রদান করেছেন উপজেলা প্রশাসন।

পীরগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন সূত্রে জানা যায়, পীরগঞ্জ পৌর শহরের রেল স্টেশনের পশ্চিমে জগথা মহল্লায় নাশিরের বাড়িতে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। আগুন গড়ের ভিতর দিয়ে ছড়িয়ে পড়ে। এতে নাসির, মোস্তাক ও মোস্তাফিজুরের ৬টি ঘরের কাপড় চোপড়, আসবাবপত্রসহ সর্বস্ব পুড়ে যায়। আংশিক ক্ষতিগ্রস্ত হয় তরিকুলের ২টি ঘর।

Ad
Ad

খবর পেয়ে পীরগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের দুটি ইউনিট প্রায় ২ ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। ৫ নভেম্বর মঙ্গলবার দুপুরে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করে পরিবারগুলোকে পৌরসভার পক্ষ থেকে নগদ ৫ হাজার টাকা করে প্রদান করেন এবং সার্বিক সহযোগিতা করার আশ্বাস দেন।

Ad
Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


হাঁসের মাংসের যত উপকারিতা
হাঁসের মাংসের যত উপকারিতা
৫ মার্চ ২০২৬ সকাল ১০:০৫:২২







বিআরটিএ চেয়ারম্যান ওএসডি
বিআরটিএ চেয়ারম্যান ওএসডি
৫ মার্চ ২০২৬ সকাল ০৯:৩১:১১



Follow Us