• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৬ই ফাল্গুন ১৪৩২ রাত ০১:৫২:০৪ (19-Feb-2026)
  • - ৩৩° সে:

বাউফলে সাংবাদিকের রোগ মুক্তি কামনায় দোয়া অনুষ্ঠিত

২১ আগস্ট ২০২৩ সকাল ১১:২৯:৩৭

বাউফলে সাংবাদিকের রোগ মুক্তি কামনায় দোয়া অনুষ্ঠিত

বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি: দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত বাউফল প্রেসক্লাবের যুগ্ম-সাধারণ সম্পাদক ও দৈনিক বরিশালের কথা পত্রিকার স্টাফ রিপোর্টার মো. শফিকুল ইসলামের রোগমুক্তি কামনা করে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

Ad

২০ আগস্ট রোববার বিকেল ৪টায় বাউফল গোলাবাড়ি সদর রোডস্থ প্রেসক্লাব বাউফল কার্যালয়ে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

Ad
Ad

এ সময় উপস্থিত ছিলেন বাউফল প্রেসক্লাবের সভাপতি মো. আরিফুজ্জামান খান রিয়াদ, সাধারণ সম্পাদক মাহমুদ হাসান রুবেল, সহ-সভাপতি ফিরোজ আলম, সহ-সভাপতি এম জাফরান হারুন, কোষাধক্ষ্য মো. নজরুল ইসলাম খান, আইন বিষয়ক সম্পাদক, মনিরুল ইসলাম শাহীন, সহদপ্তর সম্পাদক সঞ্জয় দেবনাথ, সমাজ সেবা সম্পাদক মো. আল আমিন, নির্বাহী সদস্য শ্রীকৃষ্ণ, নির্বাহী সদস্য মিলটন কুমার রায়, নির্বাহী সদস্য দীপক সাহা প্রমুখ।

বাউফল প্রেসক্লাবের সভাপতি আরিফুজ্জামান খান রিয়াদ বলেন, চিকিৎসকরা জানিয়েছেন, সাংবাদিক শফিকুল ইসলামের শরীরে যে রোগ শনাক্ত হয়েছে সেটার এখন উন্নত চিকিৎসা রয়েছে, তাকে দ্রুত অপারেশন করাতে হবে। আমরা তার বিষয়ে খোঁজ-খরব নিচ্ছি, তার জন্য সবাই দোয়া করবেন।

বাউফল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাহমুদ হাসান রুবেল বলেন, মো. শফিকুল ইসলাম সার্ভিকাল মাইলোপ্যাথি সমস্যায় ভুগছেন, যার কারণে তিনি ডান হাত এবং পায়ে শক্তি পাচ্ছেন না। বর্তমানে তিনি ভারতে চিকিৎসা নিচ্ছেন। তিনি সাংবাদিকসহ বাউফলের সর্বস্তরের জনসাধারণের কাছে দোয়া চেয়েছেন। সবাই তার জন্য দোয়া করবেন, যাতে সাংবাদিক শফিকুল ইসলাম সুস্থ হয়ে আবার কর্মচাঞ্চল্যতায় ফিরে আসেন।

আলোচনা সভা শেষে দোয়া মোনাজাত পরিচালনা করেন প্রেসক্লাব বাউফলের নির্বাহী সদস্য হাফেজ মাওলানা আনিসুর রহমান।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


রমজান উপলক্ষ্যে স্কুল ছুটি বৃহস্পতিবার থেকে
রমজান উপলক্ষ্যে স্কুল ছুটি বৃহস্পতিবার থেকে
১৮ ফেব্রুয়ারি ২০২৬ রাত ০৯:০৬:১৮


রমজানকে স্বাগত জানিয়ে শায়খ আহমাদুল্লাহর বার্তা
রমজানকে স্বাগত জানিয়ে শায়খ আহমাদুল্লাহর বার্তা
১৮ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৭:৫৪:৩৭

সরকারি গাড়ি ব্যবহার করবেন না প্রধানমন্ত্রী
সরকারি গাড়ি ব্যবহার করবেন না প্রধানমন্ত্রী
১৮ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৭:২২:৩৪

রমজানের চাঁদ দেখা গেছে, রোজা শুরু বৃহস্পতিবার
রমজানের চাঁদ দেখা গেছে, রোজা শুরু বৃহস্পতিবার
১৮ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৭:০২:১০



ফকিরহাটে সড়ক দুর্ঘটনায় আহত নারীর মৃত্যু
ফকিরহাটে সড়ক দুর্ঘটনায় আহত নারীর মৃত্যু
১৮ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৬:২৬:৫৪

প্রধানমন্ত্রীর অফিশিয়াল ফেসবুক পেজ চালু
প্রধানমন্ত্রীর অফিশিয়াল ফেসবুক পেজ চালু
১৮ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৬:০২:৪৬


Follow Us