• ঢাকা
  • |
  • সোমবার ২৯শে চৈত্র ১৪৩২ ভোর ০৫:২৯:০০ (13-Apr-2026)
  • - ৩৩° সে:

আলুটিলায় পর্যটকবাহী বাস উল্টে আহত ১৫, তারা সবাই রাজবাড়ীর বাসিন্দা

১৯ ডিসেম্বর ২০২৪ সকাল ১১:৪৩:০৭

আলুটিলায় পর্যটকবাহী বাস উল্টে আহত ১৫, তারা সবাই রাজবাড়ীর বাসিন্দা

খাগড়াছড়ি প্রতিনিধি: খাগড়াছড়িতে একটি পর্যটকবাহী বাস উল্টে ১৫ জন আহত হয়েছেন।

আজ ১৯ ডিসেম্বর বৃহস্পতিবার ভোরে আলুটিলা পুনর্বাসন এলাকায় এ ঘটনা ঘটে।

Ad
Ad

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার রাতে গোমতী গোল্ডেন এক্সপ্রেস পরিবহনের একটি বাসে ঢাকা থেকে সাজেকের উদ্দেশে রওয়ানা দেন ৪০ জন পর্যটক।

Ad

বৃহস্পতিবার ভোরে খাগড়াছড়ি আলুটিলা পুনর্বাসন এলাকায় পৌঁছালে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এতে ১৫ যাত্রী আহত হন। তারা সবাই রাজবাড়ীর বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক ও স্থানীয় বাসিন্দা। আহতদের পুলিশ ও ফায়ার সার্ভিস সদস্যরা উদ্ধার করে খাগড়াছড়ি সদর হাসপাতালে পাঠায়।

খাগড়াছড়ি সদর হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক মীর মোশারফ হোসেন বলেন, ‘আহতদের চিকিৎসা দেওয়া হচ্ছে। দুই-তিনজন ছাড়া কারো আঘাত গুরুতর নয়।’

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ




শেরপুরে গৃহবধূর মরদেহ উদ্ধার
শেরপুরে গৃহবধূর মরদেহ উদ্ধার
১২ এপ্রিল ২০২৬ রাত ০৮:৫৮:৫২

রাজধানীতে ৫০ লক্ষ টাকার জাল নোটসহ আটক ৩
রাজধানীতে ৫০ লক্ষ টাকার জাল নোটসহ আটক ৩
১২ এপ্রিল ২০২৬ রাত ০৮:৩৬:৫০




কারামুক্ত হলেন ড. শিরীন শারমিন চৌধুরী
কারামুক্ত হলেন ড. শিরীন শারমিন চৌধুরী
১২ এপ্রিল ২০২৬ সন্ধ্যা ০৭:৩৬:৫৯



Follow Us