• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ১২ই অগ্রহায়ণ ১৪৩৩ সন্ধ্যা ০৬:২২:৩১ (26-Nov-2026)
  • - ৩৩° সে:
নারায়ণগঞ্জে সাত খুন: মামলার আপিলের পরবর্তী শুনানি ৮ ডিসেম্বর

নারায়ণগঞ্জে সাত খুন: মামলার আপিলের পরবর্তী শুনানি ৮ ডিসেম্বর

অনলাইন ডেস্ক: আলোচিত নারায়ণগঞ্জের ৭ খুন মামলায় দ্বিতীয় দিনের আপিল শুনানি শেষ হয়েছে। পরবর্তী শুনানির জন্য আগামী ৮ ডিসেম্বর দিন ধার্য করেছেন দেশের সর্বোচ্চ আদালত।২৬ নভেম্বর বৃহস্পতিবার প্রধান বিচারপতির নেতৃত্বাধীন আপিল বিভাগ বেঞ্চে এই আপিলের দ্বিতীয় দিনের শুনানি শেষ হয়। মামলায় আদালতে রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার মো. রুহুল কুদ্দুস কাজল ও অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল অনীক আর হক। আসামিপক্ষে ছিলেন সিনিয়র আইনজীবী এস এম শাহজাহান, আইনজীবী মো. মজিবুর রহমান প্রমুখ।আলোচিত এই খুনের পেছনে ৫ থেকে ৬ কোটি টাকার আর্থিক সম্পৃক্ততা, একটি ফ্ল্যাট ও কয়লার ব্যবসার বিষয় উঠে এসেছে বলে ২৫ নভেম্বর শুনানির পর সাংবাদিকদের জানান অ্যাটর্নি জেনারেল।উল্লেখ্য, ২০১৪ সালের ২৭ এপ্রিল ঢাকা-নারায়ণগঞ্জের লিংক রোড থেকে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের তৎকালীন প্যানেল মেয়র নজরুল ইসলামসহ ৫ জনকে অপহরণ করা হয়। বিষয়টি দেখে ফেলায় অপহরণের শিকার হন আইনজীবী চন্দন সরকার ও তার গাড়িচালক মো. ইব্রাহিম। তিন দিন পর ৩০ এপ্রিল শীতলক্ষ্যা নদীতে ভেসে ওঠে ৬ জনের লাশ। পরদিন পাওয়া যায় আরেকজনের লাশ। নজরুল, চন্দন ও ইব্রাহিম ছাড়া হত্যার শিকার অন্য ব্যক্তি হলেন নজরুলের বন্ধু মনিরুজ্জামান স্বপন, তাজুল ইসলাম, লিটন ও গাড়িচালক জাহাঙ্গীর আলম।২০১৭ সালের ১৬ জানুয়ারি নারায়ণগঞ্জের জেলা ও দায়রা জজ আদালত সাত খুনের মামলায় র‌্যাব-১১-এর সাবেক তিন কর্মকর্তা (অব্যাহতিপ্রাপ্ত) লে. কর্নেল তারেক সাঈদ, মেজর আরিফ হোসেন, কমান্ডার এম এম রানা, বর্তমানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা ও সাবেক ওয়ার্ড কাউন্সিলর নূর হোসেনসহ ২৬ জনকে মৃত্যুদণ্ড ও ৯ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেন।এ রায়ের বিরুদ্ধে হাইকোর্টে আপিল করেন দণ্ডিত ব্যক্তিরা। পরবর্তীতে হাইকোর্ট ১৫ আসামির মৃত্যুদণ্ডাদেশ বহাল ও অপর ১১ আসামির দণ্ড পরিবর্তন করে যাবজ্জীবন কারাদণ্ড দেন। এছাড়া বিভিন্ন মেয়াদে কারাদণ্ডাদেশ পাওয়া ৯ আসামির দণ্ড বহাল থাকে। পরবর্তীতে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে দণ্ডিত আসামিরা আপিল করেন।এটিভি/এসটিও