• ঢাকা
  • |
  • মঙ্গলবার ২৮শে আশ্বিন ১৪৩৩ রাত ১০:০৯:৪৫ (13-Oct-2026)
  • - ৩৩° সে:
৪র্থ গ্রেড পেলেন ইসির ১৩ কর্মকর্তা

৪র্থ গ্রেড পেলেন ইসির ১৩ কর্মকর্তা

ডেস্ক রিপোর্ট: একই পদে ৮ বছর পূর্ণ হওয়ায় নির্বাচন কমিশনের (ইসি) ১৩ কর্মকর্তা চতুর্থ গ্রেড পেয়েছেন। ১৩ অক্টোবর মঙ্গলবার ইসির জনবল শাখার সহকারী সচিব মোহাম্মদ শহীদুর রহমানের স্বাক্ষর করা প্রজ্ঞাপন থেকে এ তথ্য জানা গেছে।৪র্থ গ্রেড পাওয়া কর্মকর্তারা হলেন- ইসির এনআইডি অনুবিভাগের পরিচালক (পরিচালনা) মো. সাইফুল ইসলাম, জনবল-১ শাখার উপসচিব খোরশেদ আলম, নির্বাচনি সহায়তা ও সরবরাহ শাখার উপসচিব মো. হুমায়ুন কবির এবং মানবসম্পদ উন্নয়ন ও কল্যাণ শাখার উপসচিব জি এম সাহাতাব উদ্দিন।এ ছাড়া এনআইডি অনুবিভাগের পরিচালক মো. ফরহাদ হোসেন, জনবল-২ শাখার উপসচিব দেওয়ান মো. সরওয়ার জাহান, নির্বাচনি প্রশিক্ষণ ইনস্টিটিউটের পরিচালক (প্রশিক্ষণ) মো. আতিয়ার রহমান, জনসংযোগ শাখার পরিচালক মো. আব্দুল মমিন সরকার, উপসচিব মো. নওয়াবুল ইসলাম, সাধারণ সেবা-১ শাখার উপসচিব মো. রফিকুল ইসলাম, ফরিদপুর আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মো. মাহবুব আলম শাহ, খুলনার আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ফয়সল কাদের এবং রংপুরের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মো. দেলোয়ার হোসেন রয়েছেন।প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, এসব কর্মকর্তা চলতি মাসের ৩ অক্টোবর একই পদে আট বছর পূর্ণ করেছেন। চাকরি আদেশ-২০২৬ অনুযায়ী, তাদের উচ্চতর গ্রেড দেওয়া হয়েছে।