• ঢাকা
  • |
  • মঙ্গলবার ২১শে মাঘ ১৪৩২ দুপুর ০১:২৮:১৫ (03-Feb-2026)
  • - ৩৩° সে:
১৭ বছর অটোপাশের নির্বাচন হয়েছে, এখন সিদ্ধান্ত নেবে জনগণ: হুমাম কাদের চৌধুরী

১৭ বছর অটোপাশের নির্বাচন হয়েছে, এখন সিদ্ধান্ত নেবে জনগণ: হুমাম কাদের চৌধুরী

রাঙ্গুনিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি: বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও চট্টগ্রাম-৭ (রাঙ্গুনিয়া) আসনের বিএনপির প্রার্থী হুমাম কাদের চৌধুরী বলেছেন, ‘১৭ বছর অটোপাশের নির্বাচন হয়েছে। এখন নতুন একটা সুযোগ এসেছে। আপনারাই সিদ্ধান্ত নেবেন, কাকে ভোট দেবেন। আমরা নতুন বাংলাদেশ ও নতুন রাজনীতি দেখতে চাই।’২ ফেব্রুয়ারি সোমবার রাতে চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার কোদালা ইউনিয়নের চা শ্রমিকদের সঙ্গে নির্বাচনী প্রচারণাকালে এক পথসভায় এসব কথা বলেন তিনি।হুমাম কাদের চৌধুরী বলেন, ‘বেগম খালেদা জিয়া মারা যাওয়ার আগে একটি স্বপ্ন দেখেছিলেন, এই দেশে আর প্রতিহিংসার রাজনীতি থাকবে না। সেই স্বপ্ন বাস্তবায়নের চেষ্টা করছেন তারেক রহমান।’তিনি আরও বলেন, ‘এই জমিনের মালিক আপনারা। আমি আপনাদের কাছে পাঁচ বছরের জন্য চাকরি চাইতে এসেছি। ১২ তারিখে আপনারা সিদ্ধান্ত নেবেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে এই চাকরি দেবেন কিনা। ভোট নেয়ার পর আমি আপনাকে চিনি না, আপনি আমাকে চেনেন না, এই রেওয়াজ বদলাতে হবে।’পথসভায় অতিথি হিসেবে বক্তব্য দেন চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক অধ্যাপক ইউনুছ চৌধুরী, সাবেক সদস্য অধ্যাপক আজম খাঁন, উপজেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক কুতুব উদ্দিন বাহার, সদস্যসচিব আবু আহমেদ হাসনাত, যুগ্ম আহ্বায়ক ওসমান গণি, কোদালা ইউনিয়ন বিএনপির সভাপতি শামসুল আলম ও সাধারণ সম্পাদক জাহাঙ্গীর মোস্তফা।এ ছাড়া উপস্থিত ছিলেন- উপজেলা বিএনপির সদস্য আহসান উল্লাহ মেম্বার, ইউনুস মনি, উত্তর জেলা জিয়া শিশু-কিশোর মেলার আহ্বায়ক জাফর আলী, ইউনিয়ন যুবদলের আহ্বায়ক সেলিম ডালিম ও সদস্যসচিব মো. ইমরান খান, ছাত্রদলের সভাপতি আবুল বয়ান তালুকদার ও সদস্যসচিব মো. নাছের, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ওমর ফারুক ও সদস্যসচিব মো. সিরাজসহ স্থানীয় নেতারা।চা শ্রমিকরা তাঁদের বক্তব্যে চলাচলের একমাত্র সড়ক উন্নয়ন এবং পূজা-পার্বণ নির্বিঘ্নে উদযাপনের জন্য নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানান। এসব দাবি বাস্তবায়নে সর্বোচ্চ সহায়তার আশ্বাস দেন হুমাম কাদের চৌধুরী।এর আগে দিনব্যাপী কোদালা ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড ও পাড়া-মহল্লায় গণসংযোগ চালিয়ে ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান জানান তিনি।ছবির ক্যাপশন: রাঙ্গুনিয়ার কোদালা চা-বাগান এলাকায় পথসভায় বক্তব্য দেন বিএনপির মনোনীত প্রার্থী হুমাম কাদের চৌধুরী।