• ঢাকা
  • |
  • সোমবার ১১ই ফাল্গুন ১৪৩২ সন্ধ্যা ০৬:৪৭:৩১ (23-Feb-2026)
  • - ৩৩° সে:
বাংলাদেশের গ্রাহকদের জন্য হিরো মোটোকর্প এর নতুন চমক

বাংলাদেশের গ্রাহকদের জন্য হিরো মোটোকর্প এর নতুন চমক

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশের গ্রাহকদের কাছে সর্বোচ্চ মানের পণ্যটি পৌঁছে দেয়ার মাধ্যমে হিরো তার ব্র্যান্ড পোর্টফোলিও আরও সমৃদ্ধ করলো। বিশ্বের সর্ববৃহৎ মোটরসাইকেল ও স্কুটার ম্যানুফ্যেকচারার হিরো মোটোকর্প এদেশে বাজারে নিয়ে এলো ১২৫ সিসি সেগমেন্টের নতুন মডেল এর বাইক ও স্কুটার -গ্ল্যামার এক্স ১২৫ মোটরসাইকেল এবং জুম ১২৫ স্কুটার। ১৬ ফেব্রুয়ারি, ২০২৬ সোমবার জমকালো আয়োজন মধ্যদিয়ে লঞ্চিং ইভেন্টটি অনুষ্ঠিত হয়।বিশেষ করে বাংলাদেশের বাজারের কথা বিবেচনা করেই অত্যাধুনিক ফিচারস সমৃদ্ধ গ্ল্যামার এক্স ১২৫ আর তৈরি করা হয়েছে, এই মোটরসাইকেলটি চালকদের রাইডিং স্টাইলে নতুনত্ব ও অতুলনীয় অভিজ্ঞতা এনে দেবে। বাইকটিতে ৬০ টির ও বেশি ফিচার রয়েছে –চালাতে বেশ আরামদায়ক, সেরা পারফরম্যান্স ও অত্যাধুনিক ফিচারের গ্ল্যামার এক্স ১২৫ বাইক এর উদ্বোধনী মূল্য রাখা হয়েছে ১৬৬,০০০/- টাকা এটি ঈদ অফার এ পাওয়া যাচ্ছে ১৬৩,০০০/- টাকায়, এবং জুম ১২৫ স্কুটার উদ্বোধনী মূল্য ২০৮,০০০/- টাকা। মডেল দুটি এখন হিরো বাংলাদেশের সকল অনুমোদিত ডিলার পয়েন্টে পাওয়া যাচ্ছে।গ্ল্যামার এক্স ১২৫ ফিচার সমূহ:ক্রুজ কন্ট্রোল, ৪.২ ইঞ্চি টিএফটি মিটার, রাইড বাই ওয়্যার সহ কিক স্টার্ট ক্ষমতা, ৩টি রাইডিং মোড (ইকো, রোড এবং পাওয়ার), অল এলইডি প্যাকেজ, টিবিটি নেভিগেশন সহ ব্লুটুথ সংযোগ সমৃদ্ধ।প্যানিক ব্রেক অ্যালার্ট, AERA টেকনোলজি, হ্যাজার্ড সুইচ, ডিস্ক ব্রেক সাথে আই বি এস, ইউ এস বি চার্জার, ও আই থ্রি এস টেকনোলজি এবং গিয়ার শিফট ইন্ডিকেটর সাথে গিয়ার শিফট অ্যাডভাইজরি, এছাড়াও সম্পূর্ণ নতুন সুইচ গিয়ার । নতুন গ্ল্যামার এক্স ১২৫ তিন ধরনের প্রাণবন্ত রঙে পাওয়া যাচ্ছে।জুম ১২৫ ফিচার সমূহ:০-৬০ কিলোমিটার প্রতি ঘণ্টা গতি ৭.৬ সেকেন্ডে, সামনে এবং পিছনে ১৪ ইঞ্চি অ্যালয় হুইল, টার্ন বাই টার্ন ন্যাভিগেশন সহ ডিজিটাল স্পিডোমিটার, সিকোয়েন্সিয়াল এলইডি উইঙ্কার, সাইড স্ট্যান্ড ইঞ্জিন কাট অফ।কর্মক্ষমতা এবং দক্ষতা-রিয়েল টাইম মাইলেজ ইনডিকেটর, আই থ্রি এস টেকনোলজি, ইউ এস বি চার্জার পোর্ট এবং গ্লাভ বক্স, এলইডি বুট ল্যাম্প সহ সিটের নীচে স্টোরেজ।সিগনেচার স্টাইল- ইলুমিনেটেড স্টার্ট সুইচ, হ্যান্ডেল বার এন্ড ওয়েট, স্পোর্টি ডিজাইন স্প্লিট টাইপ বডি কালারড গ্র্যাব রেল ও হাগার ফেন্ডার। নতুন জুম ১২৫ তিন ধরনের প্রাণবন্ত রঙে পাওয়া যাচ্ছে।উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এইচএমসিএল নিলয় বাংলাদেশ ও নিলয় মটরস লিমিটেডের সম্মানিত ম্যানেজিং ডিরেক্টর জনাব আব্দুল মুসাব্বির আহমেদ এবং সিএফও এবং কোম্পানী সেক্রেটারী বিজয় কুমার মন্ডল এছাড়া উপস্থিত ছিলেন ন্যাশনাল সেলস হেড ইস্ট এন্ড ওয়েস্ট জোন আহমেদ সানজীদ আলমগীর ও মো. রাশেদুল ইসলাম সহ চ্যানেল পার্টনার ও অতিথি বৃন্দ।