• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ২২শে শ্রাবণ ১৪৩৩ দুপুর ১২:৩১:৫০ (06-Aug-2026)
  • - ৩৩° সে:
হিরোশিমায় যুক্তরাষ্ট্রের পারমাণবিক বোমা হামলার ৮১ বছর

হিরোশিমায় যুক্তরাষ্ট্রের পারমাণবিক বোমা হামলার ৮১ বছর

আন্তর্জাতিক ডেস্ক: দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ১৯৪৫ সালের ৬ আগস্ট জাপানের হিরোশিমা শহরে বিশ্বের প্রথম পারমাণবিক বোমা হামলা চালায় যুক্তরাষ্ট্র। ৬ আগস্ট বৃহস্পতিবার সেই ভয়াবহ ঘটনার ৮১তম বার্ষিকী উপলক্ষে শ্রদ্ধা, স্মরণ এবং পারমাণবিক অস্ত্রমুক্ত বিশ্বের আহ্বানের মধ্য দিয়ে দিবসটি পালন করেছে জাপান।১৯৪৫ সালের এদিন যুক্তরাষ্ট্রের গোপন ‘ম্যানহাটন প্রকল্প’-এর অধীনে তৈরি ‘লিটল বয়’ নামের ইউরেনিয়ামভিত্তিক পারমাণবিক বোমাটি মার্কিন বি-২৯ বোমারু বিমান ইনোলা গে থেকে হিরোশিমার ওপর নিক্ষেপ করা হয়।বোমা হামলায় তাৎক্ষণিকভাবে এবং পরবর্তী কয়েক মাসে আনুমানিক ৯০ হাজার থেকে ১ লাখ ৪০ হাজার মানুষের মৃত্যু হয়। নিহতদের অধিকাংশই ছিলেন বেসামরিক নাগরিক। বিস্ফোরণ, তীব্র তাপ, অগ্নিকাণ্ড এবং তেজস্ক্রিয়তার প্রভাবে হিরোশিমার বড় অংশ ধ্বংসস্তূপে পরিণত হয়।হিরোশিমা পিস মেমোরিয়াল পার্কে আয়োজিত স্মরণানুষ্ঠানে নিহতদের প্রতি শ্রদ্ধা জানানো হয়। একই সঙ্গে বিশ্বনেতাদের প্রতি পারমাণবিক অস্ত্র বিলোপ এবং স্থায়ী শান্তি প্রতিষ্ঠার আহ্বান জানানো হয়।হিরোশিমায় হামলার তিন দিন পর, ১৯৪৫ সালের ৯ আগস্ট জাপানের নাগাসাকি শহরে ‘ফ্যাট ম্যান’ নামের দ্বিতীয় পারমাণবিক বোমা নিক্ষেপ করে যুক্তরাষ্ট্র। ওই হামলাতেও কয়েক হাজার মানুষ প্রাণ হারান এবং দীর্ঘদিন ধরে তেজস্ক্রিয়তার ভয়াবহ প্রভাব বহন করতে হয় স্থানীয়দের।