• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ২৯শে আশ্বিন ১৪৩৩ রাত ১২:৪৪:২৩ (15-Oct-2026)
  • - ৩৩° সে:
সৌদি আরবে কুরআন প্রতিযোগিতায় প্রথম বাংলাদেশের জাকারিয়া

সৌদি আরবে কুরআন প্রতিযোগিতায় প্রথম বাংলাদেশের জাকারিয়া

আন্তর্জাতিক ডেস্ক: সৌদি আরবের পবিত্র মক্কা নগরীতে অনুষ্ঠিত ৪৬তম কিং আবদুল আজিজ আন্তর্জাতিক কুরআন হিফজ, তিলাওয়াত ও তাফসির প্রতিযোগিতায় সাফল্য পেয়েছেন বাংলাদেশের হাফেজ নুরুদ্দিন জাকারিয়া। বিশ্বের ১৩৩ দেশের প্রতিযোগীদের পেছনে ফেলে চতুর্থ শাখায় প্রথম স্থান অর্জন করেছেন তিনি।রাজধানীর আর রায়হান ইন্টারন্যাশনাল মাদ্রাসার শিক্ষার্থী নুরুদ্দিন জাকারিয়া এবারের প্রতিযোগিতায় ১৫ পারা হিফজ, শুদ্ধ তিলাওয়াত ও তাজবিদের দক্ষতা যাচাইয়ের শাখায় অংশ নেন। প্রতিযোগিতার বিভিন্ন ধাপ সফলভাবে পেরিয়ে তিনি সেরার স্বীকৃতি অর্জন করেন।এবারের প্রতিযোগিতায় বিশ্বের ১৩৩টি দেশের ৩৩৪ জন প্রতিযোগী অংশ নেন। সৌদি প্রেস এজেন্সি জানিয়েছে, প্রতিযোগিতার ইতিহাসে এবারই সর্বোচ্চ সংখ্যক দেশের প্রতিনি অংশ নিয়েছে।পাঁচটি শাখায় অনুষ্ঠিত এ প্রতিযোগিতায় প্রতিযোগীদের কুরআন হিফজ, তিলাওয়াত, তাজবিদ ও সংশ্লিষ্ট বিষয়ে দক্ষতা যাচাই করেন আন্তর্জাতিক পর্যায়ের বিচারকরা। নিরপেক্ষতা ও সঠিক মূল্যায়ন নিশ্চিত করতে ইলেকট্রনিক বিচারব্যবস্থাও ব্যবহার করা হয়েছে।এবারের প্রতিযোগিতায় মোট ৫০ জন বিজয়ীকে পুরস্কৃত করা হবে। পাঁচটি শাখায় মোট পুরস্কারের অর্থমূল্য ১ কোটি ২৬ লাখ সৌদি রিয়াল, যা প্রতিযোগিতাটির ইতিহাসে সর্বোচ্চ।সৌদি আরবের ইসলামবিষয়ক, দাওয়াহ ও দিকনির্দেশনা মন্ত্রণালয়ের উদ্যোগে প্রতিবছর এই আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতার আয়োজন করা হয়। এবারের আসরের চূড়ান্ত পর্ব ও সমাপনী অনুষ্ঠান মক্কার মসজিদুল হারামে অনুষ্ঠিত হয়েছে।