• ঢাকা
  • |
  • মঙ্গলবার ১৫ই বৈশাখ ১৪৩৩ দুপুর ০২:৪২:৫৯ (28-Apr-2026)
  • - ৩৩° সে:
এবার বদলে যাচ্ছে হলুদ কার্ডের শাস্তির নিয়ম

এবার বদলে যাচ্ছে হলুদ কার্ডের শাস্তির নিয়ম

স্পোর্টস ডেস্ক: আসন্ন ফিফা ফুটবল বিশ্বকাপকে সামনে রেখে হলুদ কার্ডের কারণে নিষেধাজ্ঞার নিয়মে পরিবর্তন আনার প্রস্তুতি নেওয়া হচ্ছে।বিবিসির তথ্য অনুযায়ী, নতুন পরিকল্পনায় দুটি ‘অ্যামনেস্টি’ ধাপ যোগ করা হবে। গ্রুপ পর্ব শেষে এবং কোয়ার্টার ফাইনালের পর সব হলুদ কার্ড আর হিসাবে আনা হবে না বা বাতিল হিসাবে গণ্য হবে।বর্তমান নিয়ম অনুযায়ী, কোনো দল যদি কোয়ার্টার ফাইনালে পৌঁছায়, তবে পাঁচটি ম্যাচ খেলার সুযোগ পায়। এই ম্যাচগুলোতে পরপর দুই ম্যাচে কেউ হলুদ কার্ড দেখলে খেলোয়াড়কে এক ম্যাচ নিষিদ্ধ করা হয়।আসন্ন বিশ্বকাপে অংশ নেবে ৪৮ দল। যা কিনা ইতিহাসে সর্বোচ্চ। এই কারণে যোগ করা হয়েছে একটি অতিরিক্ত রাউন্ডও। এতে করে কোয়ার্টার-ফাইনাল পর্যন্ত পৌঁছাতে ছয়টি ম্যাচ খেলতে হবে। এতে করে বেড়ে যাবে খেলোয়াড়দের জন্য নিষেধাজ্ঞার ঝুঁকি।এই কারণেই ফিফা মনে করছে, নিয়ম পরিবর্তন না করলে অনেক খেলোয়াড় গুরুত্বপূর্ণ ম্যাচ খেলোয়াড়রা মিস করবে। বিশেষ করে সেমিফাইনাল মিস করতে পারে।নতুন প্রস্তাব অনুযায়ী, নিষেধাজ্ঞার জন্য এখনো দুটি হলুদ কার্ডই যথেষ্ট থাকবে, তবে দুটি নির্দিষ্ট ধাপে কার্ড বাতিল করা হলে খেলোয়াড়দের ওপর চাপ কমবে।অর্থাৎ, কোনো খেলোয়াড়কে নিষিদ্ধ হতে হলে-গ্রুপ পর্বের তিন ম্যাচের মধ্যে দুটি ম্যাচে হলুদ কার্ড পেতে হবে, অথবা নকআউট পর্বের (শেষ ৩২, শেষ ১৬, কোয়ার্টার-ফাইনাল) ম্যাচগুলোর মধ্যে দুটি ম্যাচে কার্ড পেতে হবে।এই বিষয়টি কানাডার ভ্যাঙ্কুভারে অনুষ্ঠাতব্য ফিফা কাউন্সিল সভায় আলোচনার জন্য তোলা হবে।