• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ১৫ই শ্রাবণ ১৪৩৩ রাত ০৮:০৮:৩৫ (30-Jul-2026)
  • - ৩৩° সে:
রূপায়ণ সিটি উত্তরায় চলছে ৩ দিনব্যাপী স্পট বুকিং কার্নিভাল

রূপায়ণ সিটি উত্তরায় চলছে ৩ দিনব্যাপী স্পট বুকিং কার্নিভাল

নিজস্ব প্রতিবেদক: দেশের অন্যতম আধুনিক ও পরিকল্পিত আবাসন প্রকল্প রূপায়ণ সিটি উত্তরাতে ২৯ জুলাই থেকে ৩১ জুলাই ২০২৬ পর্যন্ত তিন দিনব্যাপী অনুষ্ঠিত হচ্ছে রূপায়ণ সিটি স্পট বুকিং কার্নিভাল।আবাসন ও বাণিজ্যিক সম্পত্তিতে বিনিয়োগে আগ্রহী গ্রাহকদের জন্য স্পেশাল প্রাইজ,  ফ্লাগজিবল পেমেন্ট এবং স্পট বুকিং এর সুযোগ নিয়ে এই বিশেষ আয়োজনের সূচনা হয়েছে।কার্নিভালে রূপায়ণ সিটির প্রিমিয়াম আবাসিক প্রকল্প রূপায়ণ স্কাই ভিলা, রূপায়ণ গ্রান্ড ও রূপায়ণ ম্যাজেস্টিক এর পাশাপাশি বাণিজ্যিক প্রকল্প রূপায়ণ সিটি মল এবং দেশের অন্যতম বৃহৎ বাণিজ্যিক প্রকল্প রূপায়ণ ম্যাক্সাস মল এর নির্বাচিত ইউনিট বুকিংয়ের বিশেষ সুযোগ রাখা হয়েছে।মেলার প্রথম দিনেই ক্রেতাদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে। বিভিন্ন শ্রেণি-পেশার বিনিয়োগে আগ্রহী ব্যক্তি ও পরিবার প্রকল্প পরিদর্শন, তথ্য সংগ্রহ এবং বিশেষ অফারের সুবিধা নিতে কার্নিভালে অংশগ্রহণ করেন। দর্শনার্থীদের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে পুরো আয়োজন প্রাণবন্ত হয়ে ওঠেছে।