রমজান উপলক্ষ্যে স্কুল ছুটি বৃহস্পতিবার থেকে
নিজস্ব প্রতিবেদক : রমজান উপলক্ষ্যে প্রাথমিক, নিম্ন মাধ্যমিক ও মাধ্যমিক বিদ্যালয়গুলোতে ছুটি শুরু হচ্ছে বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) থেকে।১৮ ফেব্রুয়ারি বুধবার শিক্ষা মন্ত্রণালয় এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় এ সিদ্ধান্ত জানিয়েছে।প্রজ্ঞাপনে বিলা হয়েছে, বিগত ৩০ ডিসেম্বর ২০২৫ তারিখে ৩৮.০০.০০০০.০০৭,০৮.০০২.২০২১-৮৪৬ নং স্মারকে সরকারি প্রাথমিক বিদ্যালয়সমূহের ২০২৬ সালের (১৪৩২-১৪৩৩ বঙ্গাব্দ) শিক্ষাবর্ষের ছুটির সংশোধিত তালিকা ও শিক্ষাপঞ্জি নিম্নোক্তভাবে মন্ত্রণালয়ের অনুমোদন জ্ঞাপন করা হলো।এতে আরও বলা হয়েছে, পবিত্র রমজান, শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুরের আবির্ভাব, শবে কদর (১৭ মার্চ), জুমাতুলবিদা (২০ মার্চ), ঈদুল ফিতর (২১ মার্চ) এবং স্বাধীনতা ও জাতীয় দিবস (২৬ মার্চ) উপলক্ষ্যে ১৯ ফেব্রুয়ারি থেকে ২৬ মার্চ পর্যন্ত মোট ৩৬ দিন ছুটি থাকবে মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক বিদ্যালয়গুলোতে।বিস্তারিত আসছে...