• ঢাকা
  • |
  • রবিবার ১লা অগ্রহায়ণ ১৪৩৩ সন্ধ্যা ০৬:০৫:১৭ (15-Nov-2026)
  • - ৩৩° সে:
ডোমারে অটোরিকশার ধাক্কায় স্কুলছাত্র নিহত

ডোমারে অটোরিকশার ধাক্কায় স্কুলছাত্র নিহত

​ নীলফামারী প্রতিনিধি: নীলফামারীর ডোমার উপজেলায় দ্রুতগামী অটোরিকশার ধাক্কায় ওমর ফারুক (৮) নামের এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।১৫ নভেম্বর রোববার সকাল ৯টার দিকে উপজেলার কাজিরহাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।​নিহত ওমর ফারুক উপজেলার চান্দখানা ইউনিয়নের কাজিরহাট এলাকার কলনীপাড়ার মনিরুজ্জামান নুরির ছেলে। সে স্থানীয় কাজিরহাট মাইলস্টোন কিন্ডারগার্টেন স্কুলের ছাত্র ছিল। দুই ভাই ও এক বোনের মধ্যে সে ছিল ছোট।​স্থানীয় ও পরিবার সূত্রে জানা যায়, রোববার সকালে ওমর ফারুক বাড়ি থেকে কাজিরহাট মাইলস্টোন কিন্ডারগার্টেন স্কুলে যাওয়ার উদ্দেশ্যে রওয়ানা দেয়। পথিমধ্যে কাজিরহাট এলাকায় পৌঁছালে একটি বেপরোয়া অটোরিকশা তাকে সজোরে ধাক্কা দেয়। এতে শিশুটির মাথা ও বুকে গুরুতর আঘাত লাগে। দুর্ঘটনার পর স্থানীয়রা এগিয়ে আসার আগেই চালক অটোরিকশা নিয়ে দ্রুত পালিয়ে যায়। ফলে তাৎক্ষণিকভাবে গাড়িটি বা চালককে শনাক্ত করা সম্ভব হয়নি।​পরবর্তীতে স্থানীয় লোকজন আহত শিশুটিকে দ্রুত উদ্ধার করে ডোমার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।​এদিকে, ছোট্ট ওমর ফারুকের এমন আকস্মিক ও হৃদয়বিদারক মৃত্যুতে তার পরিবারে চলছে মাতম। স্বজনদের আহাজারিতে এলাকার বাতাস ভারী হয়ে উঠেছে এবং নেমে এসেছে গভীর শোকের ছায়া।এটিভি/ এইচকে