রাজধানীতে সোনারগাঁও হোটেলের সামনে ককটেল বিস্ফোরণ
ডেস্ক রিপোর্ট: রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি।৫ নভেম্বর বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে হোটেলের ১ নম্বর গেটের সামনের সড়কে এ বিস্ফোরণ ঘটে।বিষয়টি নিশ্চিত করেছেন তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. ইবনে মিজান।তিনি জানান, ককটেল বিস্ফোরণের খবর পেয়ে হাতিরঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাসহ (ওসি) পুলিশের একাধিক দল ঘটনাস্থল পরিদর্শন করেছে। কারা এ বিস্ফোরণ ঘটিয়েছে, তা শনাক্তে তদন্ত চলছে।এটিভি/এসআইআর