পর্যটকদের জন্য সেন্ট মার্টিন উন্মুক্ত হচ্ছে ১ নভেম্বর
অনলাইন ডেস্ক: আগামী ১ নভেম্বর থেকে পর্যটকদের জন্য খুলে দেওয়া হচ্ছে দেশের একমাত্র প্রবাল দ্বীপ পর্যটন কেন্দ্র সেন্টমার্টিন। পর্যটকদের সুবিধার্থে সেখানে নানা ধরনের প্রস্তুতি চলছে।২৫ অক্টোবর রোববার পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব সাবরীনা রহমান সই করা এক প্রজ্ঞাপনা এ তথ্য জানানো হয়েছে।সিদ্ধান্ত অনুযায়ী, ১ নভেম্বর থেকে ১৫ মার্চ পর্যন্ত সেন্টমার্টিনে অবস্থান করতে পারবেন পর্যটকরা। এছাড়া সেন্টমার্টিনে রাত্রিযাপনের নিষেধাজ্ঞাও তুলে নেয়ার সিদ্ধান্ত হয়েছে সভায়।একই সঙ্গে পরিবেশ রক্ষায় প্রতি পর্যটক থেকে ১০০ টাকা করে ফি দিতে। যে অর্থে প্লাস্টিক বর্জ্য থেকে শুরু সব ধরনের দূষণ ঠেকাতে আলাদা কর্মী নিয়োগের কথা বলা হয়েছে। সেন্টমার্টিনগামী জাহাজগুলো পূর্বের নিয়ম অনুযায়ী কক্সবাজার শহরের নুনিয়াছড়া ঘাট থেকে ছেড়ে যাবে।সিদ্ধান্ত অনুযায়ী, ১ নভেম্বর থেকে ১৫ মার্চ পর্যন্ত প্রতিদিন ২ হাজারের পরিবর্তে সাড়ে ৩ হাজার পর্যটক সেন্টমার্টিন ভ্রমণ করতে পারবেন।এটিভি/ এম এইচ আই