কানাডার সেনাঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহত একাধিক
আন্তর্জাতিক ডেস্ক: কানাডার আলবার্টা প্রদেশের ওয়াইনরাইটে একটি সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুনে একাধিক ব্যক্তি নিহত ও আহত হয়েছেন। তবে হতাহতের সংখ্যা ও আগুনের কারণ জানায়নি কর্তৃপক্ষ।১৭ অক্টোবর শনিবার রাতে দেশটির প্রতিরক্ষামন্ত্রী ডেভিড ম্যাকগিন্টি এ তথ্য জানান।সংবাদ সম্মেলনে প্রতিরক্ষামন্ত্রী ম্যাকগিন্টি বলেন, ঘাঁটিতে প্রাণহানি ও আহত হওয়ার ঘটনায় তিনি গভীরভাবে দুঃখিত। আগুন তখনো সক্রিয় ও বিপজ্জনক অবস্থায় ছিল বলে জানান তিনি।কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি জানান, ঘাঁটিতে একটি গুরুতর ঘটনার পর আগুন লাগে। পরিস্থিতি মোকাবিলায় কেন্দ্রীয় সরকার প্রাদেশিক ও স্থানীয় কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করে কাজ করছে।রয়্যাল কানাডিয়ান মাউন্টেড পুলিশ জানায়, স্থানীয় সময় বিকেল ৪টার দিকে ঘাঁটি থেকে সহায়তা চাওয়া হয়। প্রবল বাতাসের কারণে আগুন দ্রুত ছড়িয়ে পড়ছিল বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ।আরও পড়ুন: সৌদি জোটের সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত, দুই পাইলট নিহতএডমন্টন থেকে প্রায় ২১০ কিলোমিটার দক্ষিণ-পূর্বে ওয়াইনরাইটে অবস্থিত ঘাঁটিটি কানাডার অন্যতম গুরুত্বপূর্ণ সামরিক প্রশিক্ষণকেন্দ্র। এখানে কানাডিয়ান ম্যানুভার ট্রেনিং সেন্টার ও থার্ড কানাডিয়ান ডিভিশন ট্রেনিং সেন্টার রয়েছে। সেনাসদস্যদের প্রশিক্ষণ ও যুদ্ধ প্রস্তুতিতে ঘাঁটিটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।এটিভি/ এম এইচ আই