প্রধানমন্ত্রীর কার্যালয়ে বিশেষ সংবাদ সম্মেলন আজ
ডেস্ক রিপোর্ট: প্রধানমন্ত্রীর কার্যালয়ে বিশেষ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে।আজ ১৬ সেপ্টেম্বর বুধবার দুপুর ১২টায় প্রধানমন্ত্রীর তেজগাঁও কার্যালয়ের ‘করবী’ হলে এ সংবাদ সম্মেলন হওয়ার কথা রয়েছে।সংবাদ সম্মেলনে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহ্দী আমিন, প্রেস সচিব ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র সালেহ শিবলী এবং অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমনসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।প্রধানমন্ত্রীর প্রেস উইং বিষয়টি নিশ্চিত করেছে।সূত্র: যুগান্তর