• ঢাকা
  • |
  • শনিবার ৩০শে কার্তিক ১৪৩৩ রাত ০৮:১৯:৩৬ (14-Nov-2026)
  • - ৩৩° সে:
জামালপুর সীমান্তে সিসিটিভি ও সার্চলাইট স্থাপন

জামালপুর সীমান্তে সিসিটিভি ও সার্চলাইট স্থাপন

জামালপুর প্রতিনিধি: জামালপুর সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ও চোরাচালান ঠেকাতে ৩৫ বিজিবির আওতাধীন গুরুত্বপূর্ণ বিভিন্ন সীমান্তে ক্লোজ সার্কিট (সিসিটিভি) এবং সার্চলাইট স্থাপন করা হয়েছে।১৪ নভেম্বর শনিবার জামালপুরের ধানুয়া কামালপুরসহ গুরুত্বপূর্ণ স্থানে জামালপুর ৩৫ বিজিবির উদ্যোগে এই কার্যক্রম হাতে নেওয়া হয়।অবৈধ অনুপ্রবেশ, মাদক পাচার রোধ, চোরাচালান প্রতিরোধ ও পুশইন ঠেকাতে সহায়ক হিসেবে কাজ করবে এসব সার্চ লাইট। পাশাপাশি সীমান্তে ২৪ ঘণ্টা নজরদারি করা হবে সিসি টিভি স্থাপনের মাধ্যমে।জানা গেছে, জামালপুরের বকশীগঞ্জ ও দেওয়ানগঞ্জ উপজেলা এবং কুড়িগ্রামের রাজিবপুর ও রৌমারী উপজেলার ৭২ কিলোমিটার এলাকা জুড়ে ভারত-বাংলাদেশ সীমান্ত রয়েছে। এই দুই জেলার সীমান্ত রক্ষার দায়িত্বে রয়েছেন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ৩৫ ব্যাটালিয়ন।সীমান্তবর্তী এই অঞ্চল দিয়ে মাদক পাচার, অবৈধভাবে অনুপ্রবেশ, জোরপূর্বক পুশইনের চেষ্টার ঘটনা প্রায়ই ঘটে থাকে। সম্প্রতি অবৈধ অনুপ্রবেশ ও পুশইনের চেষ্টার পর সীমান্তে কঠোর নজরদারি বাড়িয়েছে জামালপুর বিজিবি।সীমান্তে ক্লোজ সার্কিট (সিসিটিভি) এবং সার্চলাইট স্থাপনযেসব সীমান্তে চোরাচালান ও ঝুঁকিপূর্ণ রয়েছে সেইসব সীমান্তে বসানো হয় সিসিটিভি ক্যামেরা। বকশীগঞ্জ উপজেলার ধানুয়া কামালপুর সীমান্তসহ কয়েকটি স্থানে ৩৫টি সিসিটিভি ও ১৭টি সার্চলাইট বসানো হয়।স্থানীয়রা জানান, ভারত তাদের সীমান্তে সার্চলাইট ও সিসি ক্যামেরা লাগিয়েছেন। তারা তাদের প্রয়োজনে লাইট চালু রাখে এবং বন্ধ রাখে। সুযোগ পেলে মধ্যরাতে লাইট বন্ধ করে মাদক পাচার, চোরাচালান ও পুশইনের চেষ্টা করে। বিজিবির এই উদ্যোগে স্থানীয়রা খুশি।জামালপুর ৩৫ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল হাসানুর রহমান বলেন, জামালপুর ৩৫ বিজিবির আওতাধীন ৭২ কিলোমিটার সীমান্তের গুরুত্বপূর্ণ স্থান গুলোতে সিসিটিভি স্থাপন ও সার্চলাইট স্থাপন কার্যক্রম শুরু হয়েছে। এখন পর্যন্ত ১৭টি সার্চ লাইট ও ৩৫টি সিসি ক্যামেরা স্থাপন করা হয়েছে। সীমান্ত সুরক্ষায় টহল দলের পাশাপাশি সিসি ক্যামেরার মাধ্যমে সীমান্তে নজরদারি করা হবে। অবৈধ অনুপ্রবেশ ঠেকানো, চোরাচালান বন্ধে এসব সার্চলাইট ও ক্যামেরা বসানো হয়েছে। আশাকরি আগের চেয়ে বেশি নজরদারি করা সম্ভব হবে। পর্যায়ক্রমে ৭২ কিলোমিটার সীমান্তেই বসানো হবে সিসি ক্যামেরা ও সার্চলাইট।এটিভি/ এইচকে