শহিদ জিয়া মেধা বৃত্তি পরীক্ষায় অংশ নিলো ২,৮৮৭ শিক্ষার্থী
অনলাইন ডেস্ক: স্বরাষ্ট্রমন্ত্রী ও কক্সবাজার-১ (চকরিয়া-পেকুয়া) আসনের সংসদ সদস্য (এমপি) সালাহউদ্দিন আহমদের পৃষ্ঠপোষকতায় কক্সবাজারে অনুষ্ঠিত হয়েছে ‘শহিদ জিয়া স্মৃতি মেধা বৃত্তি পরীক্ষা-২০২৬’। মৌলভী ছাইদুল হক ফাউন্ডেশনের আয়োজনে জেলার চকরিয়া, পেকুয়া, মাতামুহুরী, কুতুবদিয়া ও মহেশখালী এলাকার ৬টি কেন্দ্রে একযোগে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়।১৩ নভেম্বর শুক্রবার সকাল ১০টায় শুরু হয়ে দুপুর ১২টা পর্যন্ত চলে ২ ঘণ্টাব্যাপী পরীক্ষা এবং এতে অংশ নেয় তৃতীয়, চতুর্থ, ষষ্ঠ ও সপ্তম শ্রেণির মোট ২ হাজার ৮৮৭ জন শিক্ষার্থী।আয়োজক সূত্রে জানা গেছে, পেকুয়া বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ৭২৭ জন, ভেওলা মানিকচর উচ্চ বিদ্যালয়ে ৩৩৮ জন, মালুমঘাট আইডিয়াল স্কুলে ২১৫ জন এবং চকরিয়া মহিলা কলেজ কেন্দ্রে ৭২৭ জন পরীক্ষার্থী অংশ নেয়। এ ছাড়া মহেশখালী মডেল হাই স্কুল কেন্দ্রে ৩১২ জন এবং কুতুবদিয়া মডেল হাই স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে ৫৫৯ জন পরীক্ষায় অংশ নেয়।‘শহিদ জিয়া স্মৃতি মেধা বৃত্তি পরীক্ষা-২০২৬’ এর আহ্বায়ক অধ্যক্ষ এ এম ফরিদুল আলম চৌধুরী বলেন, শিক্ষার্থীদের মেধা যাচাই, পড়াশোনার প্রতি আগ্রহ বাড়ানো এবং মেধাবীদের উৎসাহিত করার লক্ষ্যেই এ বৃত্তি পরীক্ষার আয়োজন করা হয়েছে। প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের মধ্যে প্রতিযোগিতামূলক শিক্ষার পরিবেশ তৈরি এবং তাদের সুপ্ত প্রতিভা বিকাশে দীর্ঘদিন ধরে কাজ করছে মৌলভী ছাইদুল হক ফাউন্ডেশন।গত ২৫ বছর ধরে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের পৃষ্ঠপোষকতায় এ বৃত্তি পরীক্ষা আয়োজন করে আসছে ফাউন্ডেশনটি। প্রতিবছর কক্সবাজার জেলার বিভিন্ন উপজেলার শিক্ষার্থীরা এতে অংশ নেয়।এটিভি/এসটিও