• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ১৪ই কার্তিক ১৪৩৩ সকাল ১১:৩১:৩২ (29-Oct-2026)
  • - ৩৩° সে:
শেখ হাসিনার পালানোর ভিডিও ধারণকারী সাবেক বিমান কর্মকর্তার মরদেহ উদ্ধার

শেখ হাসিনার পালানোর ভিডিও ধারণকারী সাবেক বিমান কর্মকর্তার মরদেহ উদ্ধার

ডেস্ক রিপোর্ট: নিখোঁজের এক দিন পর তুরাগ নদ থেকে বিমান বাহিনীর সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট তাহসিফ সুরির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।উত্তরখান থানার ডিউটি অফিসার শাহীনুর জামান ২৯ অক্টোবর বৃহস্পতিবার সকালে জানান, বুধবার বিকেলে টঙ্গী নৌ পুলিশ ফাঁড়ির সদস্যরা তুরাগ নদ থেকে তাহসিফ সুরির মরদেহ উদ্ধার করেন।উত্তরখান থানার উপপরিদর্শক (এসআই) অনুপম দাস বলেন, “মরদেহ ভেসে উঠার পর থানা পুলিশ সেখানে যায়। বিষয়টি নৌ পুলিশের হওয়ায় তারা এসে উদ্ধার করে নিয়ে যায়।”নৌ পুলিশের টঙ্গী ফাঁড়ির পরিদর্শক ফিরোজ উদ্দিন জানান, জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ খবর পেয়ে বুধবার বিকেল সাড়ে ৪টার দিকে তুরাগের রাজাবাড়ী ঘাট এলাকা থেকে বিমান বাহিনীর সাবেক ওই কর্মকর্তার মরদেহ উদ্ধার করা হয়।পরে ময়নাতদন্তের জন্য মরদেহ শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানান তিনি।জানা গেছে, গত ২৭ অক্টোবর মঙ্গলবার রাত থেকে নিখোঁজ ছিলেন তাহসিফ সুরি।  ২০২৪ সালের ৫ আগস্ট তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা কুর্মিটোলা বিমানবন্দর থেকে উড়োজাহাজে করে দেশত্যাগের যে ভিডিও ছড়িয়ে পড়ে, সেটি তাহসিফ সুরি ধারণ করেছিলেন বলে আলোচনা রয়েছে।এটিভি/এসআইআর