• ঢাকা
  • |
  • রবিবার ৩রা কার্তিক ১৪৩৩ বিকাল ০৪:৪৪:৪৪ (18-Oct-2026)
  • - ৩৩° সে:
বিমান বাহিনীর সাবেক প্রধান কাতারে গ্রেফতার

বিমান বাহিনীর সাবেক প্রধান কাতারে গ্রেফতার

ডেস্ক রিপোর্ট: বাংলাদেশ বিমান বাহিনীর সাবেক প্রধান এয়ার চিফ মার্শাল শেখ আব্দুল হান্নানকে গ্রেফতার করা হয়েছে। দুর্নীতির মামলায় গত ১৫ অক্টোবর বৃহস্পতিবার তাকে কাতারে গ্রেফতার করা হয়।১৮ অক্টোবর রোববার ইন্টারপোল ই-মেইলের মাধ্যমে দুর্নীতি দমন কমিশনকে (দুদক) এ তথ্য নিশ্চিত করেছে। তবে তার গ্রেফতারের বিষয়ে বিস্তারিত কোনো তথ্য জানানো হয়নি।এর আগে, জ্ঞাত আয়ের উৎসের বাইরে সম্পদ অর্জন ও অর্থ পাচারের (মানি লন্ডারিং) অভিযোগে বিমান বাহিনীর সাবেক প্রধান শেখ আব্দুল হান্নান এবং তার স্ত্রী তাহমিদা বেগমের বিরুদ্ধে পৃথক দুটি মামলা দায়ের করে দুদক। গত বছর এসব মামলা দায়ের করা হয়।দুদকের দায়ের করা প্রথম মামলায় শেখ আব্দুল হান্নানের বিরুদ্ধে বৈধ আয়ের বাইরে ৩ কোটি ২৮ লাখ ৫১ হাজার ৫০৬ টাকার সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়েছে। এ ছাড়া তার নামে থাকা ৬টি ব্যাংক হিসাবে মোট ২৭ কোটি ৬৩ লাখ ৬৬ হাজার ৭০১ টাকার সন্দেহজনক লেনদেনের তথ্য উল্লেখ করা হয়েছে মামলার অভিযোগে।আরও পড়ুন: অস্ত্র হাতে মাদকবিরোধী অভিযান নিয়ে যে ব্যাখ্যা দিলেন প্রতিমন্ত্রী ইশরাকএসব অভিযোগে শেখ আব্দুল হান্নানের বিরুদ্ধে দুদক আইন, মানিলন্ডারিং প্রতিরোধ আইন এবং দুর্নীতি প্রতিরোধ আইনে মামলা দায়ের করা হয়।অন্যদিকে, দুদকের দ্বিতীয় মামলায় তার স্ত্রী তাহমিদা বেগমের বিরুদ্ধে জ্ঞাত আয়ের উৎসের বাইরে ১ কোটি ৯১ লাখ ৯০ হাজার ৩০৪ টাকার সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়েছে। পাশাপাশি তার নামে থাকা ৩২টি ব্যাংক হিসাবে প্রায় ১ কোটি ১৮ লাখ টাকার সন্দেহজনক লেনদেনের তথ্য পাওয়া গেছে বলে মামলায় উল্লেখ করা হয়েছে।এ মামলায় তাহমিদা বেগমকে প্রধান আসামি করা হয়েছে। আর তাকে অবৈধ সম্পদ অর্জনে সহায়তা করার অভিযোগে শেখ আব্দুল হান্নানকে অভিযুক্ত করা হয়েছে। এ ঘটনায় তাদের বিরুদ্ধে দুদক আইন, মানিলন্ডারিং প্রতিরোধ আইন এবং দণ্ডবিধির ১০৯ ধারায় মামলা দায়ের করা হয়েছে।উল্লেখ্য, শেখ আবদুল হান্নান ১৯৮৪ সালে বাংলাদেশ বিমানবাহিনীতে কমিশন লাভ করেন। তিনি ২০২১ সালের ১২ জুন বিমানবাহিনীর ১৬তম প্রধান হিসেবে দায়িত্ব নেন এবং ২০২৪ সালের ১১ জুন অবসরে যান।এটিভি/এসটিও