• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৩০শে আশ্বিন ১৪৩৩ রাত ১১:০৬:১৫ (15-Oct-2026)
  • - ৩৩° সে:
সাইবার নিরাপত্তা আইনে সাবেক দুই সেনা কর্মকর্তা গ্রেফতার

সাইবার নিরাপত্তা আইনে সাবেক দুই সেনা কর্মকর্তা গ্রেফতার

ডেস্ক রিপোর্ট: সন্ত্রাসবিরোধী আইন ও সাইবার নিরাপত্তা আইনে করা মামলায় সেনাবাহিনীর সাবেক দুই কর্মকর্তা লেফটেন্যান্ট কর্নেল বিজয় দেবাশীষ নারায়ণ পাল (অব.) ও লেফটেন্যান্ট (অব.) গুলশান আরাকে গ্রেফতার করা হয়েছে।১২ অক্টোবর সোমবার সকালে তাঁদের গ্রেফতারের তথ্য নিশ্চিত করেন অতিরিক্ত পুলিশ কমিশনার (গোয়েন্দা) মো. শফিকুল ইসলাম।সূত্র জানায়, সন্ত্রাসবিরোধী আইন ও সাইবার নিরাপত্তা আইনে করা মামলার তদন্তের ধারাবাহিকতায় তাঁদের গ্রেফতার করা হয়েছে। সংশ্লিষ্ট মামলায় গুলশান আরার সঙ্গে সম্পৃক্ততার অভিযোগে সাবেক সেনা কর্মকর্তা বিজয় দেবাশীষ নারায়ণ পালকেও গ্রেফতার করা হয়।তবে তাঁদের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ এবং কোন মামলায় গ্রেফতার দেখানো হয়েছে, সে বিষয়ে বিস্তারিত তথ্য এখনো জানা যায়নি।