নড়াইলে সর্বজনীন পেনশন স্কিম মেলা অনুষ্ঠিত
নড়াইল প্রতিনিধি: নড়াইলে সাধারণ মানুষকে সার্বজনীন পেনশন স্কিমে অংশগ্রহণে উৎসাহিত করা এবং এর সুবিধা সমূহ সবার মাঝে অবহিত করার লক্ষ্যে দিনব্যাপী পেনশন মেলা অনুষ্ঠিত হয়েছে।জাতীয় পেনশন কর্তৃপক্ষ (অর্থ বিভাগ, অর্থ মন্ত্রণালয়) এবং নড়াইল জেলা প্রশাসনের যৌথ আয়োজনে ৭ সেপ্টেম্বর সোমবার সকাল ১১টার দিকে জেলা শিল্পকলা একাডেমি চত্বরে এ মেলা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এ উপলক্ষ্যে দুপুরে বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।তাছাড়া এ উপলক্ষ্যে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ড. মোহাম্মদ আবদুল ছালাম। প্রধান অতিথি হিসেবে দেন নড়াইল-১ আসনের জাতীয় সংসদ সদস্য বিশ্বাস জাহাঙ্গীর আলম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জাতীয় পেনশন কর্তৃপক্ষের নির্বাহী চেয়ারম্যান ড. মো. সুরাতুজ্জামান, জেলা পরিষদ প্রশাসক বীরমুক্তিযোদ্ধা মোস্তাফিজুর রহমান আলেক। অন্যান্যের মধ্যে বক্তব্য দেন জাতীয় পেনশন কর্তৃপক্ষের (তহবিল ব্যবস্থাপনা) সদস্য মুন্সী আবদুল আহাদ, অর্থ বিভাগের যুগ্মসচিব আ ফ ম ফজলে রাব্বী, অতিরিক্ত পুলিশ সুপার নুর-ই আলম সিদ্দিকি প্রমুখ।আলোচনা সভা শেষে অতিথিরা মেলায় অবস্থিত ২৩টি স্টল ঘুরে দেখেন। মেলায় সর্বজনীন পেনশন স্কিমের আওতাধীন ৪টি ক্যাটাগরি প্রবাসী বাংলাদেশিদের জন্য ‘প্রবাস’, বেসরকারি কর্মচারী ও প্রতিষ্ঠানের জন্য ‘প্রগতি’, স্বকর্ম ও অ-প্রাতিষ্ঠানিক কর্মীদের জন্য ‘সুরক্ষা’ এবং স্বল্প আয়ের ব্যক্তিদের জন্য ‘সমতা’ স্কিম সংক্রান্ত বিভিন্ন সেবা ও তথ্য প্রদান করা হয়।