• ঢাকা
  • |
  • বুধবার ২৭শে জ্যৈষ্ঠ ১৪৩৩ সকাল ১০:৩২:৫৫ (10-Jun-2026)
  • - ৩৩° সে:
ফুটবল বিশ্বকাপের ডিজিটাল সম্প্রচার স্বত্ব পেল বাংলালিংক ও টফি

ফুটবল বিশ্বকাপের ডিজিটাল সম্প্রচার স্বত্ব পেল বাংলালিংক ও টফি

স্পোর্টস ডেস্ক: আসন্ন ফিফা বিশ্বকাপ ২০২৬-এর ডিজিটাল সম্প্রচার স্বত্ব অর্জন করেছে বাংলালিংক ও টফি। এর ফলে বাংলালিংকের গ্রাহকসহ দেশের ফুটবলপ্রেমীরা টফি প্ল্যাটফর্মে বিশ্বকাপের ম্যাচগুলো সরাসরি উপভোগ করতে পারবেন।৩ জুন বুধবার বিষয়টি নিশ্চিত করেছেন বাংলালিংকের চিফ করপোরেট অ্যান্ড রেগুলেটরি অ্যাফেয়ার্স অফিসার তাইমুর রহমান।তিনি বলেন, ‘ফুটবল বিশ্বকাপের ডিজিটাল সম্প্রচার স্বত্ব পাওয়ার মাধ্যমে দেশের ফুটবলপ্রেমীদের জন্য সহজে খেলা দেখার সুযোগ তৈরি হয়েছে। বাংলালিংকের গ্রাহকরা টফিতে বিশ্বকাপের সব ম্যাচ দেখতে পারবেন।’আগামী ১১ জুন থেকে ১৯ জুলাই পর্যন্ত যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোর যৌথ আয়োজনে অনুষ্ঠিত হবে ফিফা বিশ্বকাপ ২০২৬। এবারের আসরে প্রথমবারের মতো ৪৮টি দল অংশ নেবে, যা বিশ্বকাপের ইতিহাসে সবচেয়ে বড় আসর হতে যাচ্ছে।সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বাংলাদেশে ২০২৬ বিশ্বকাপের সম্প্রচার স্বত্বের জন্য ফিফার পক্ষ থেকে ১ কোটি ২৩ লাখ মার্কিন ডলার (প্রায় ১৫০ কোটি ৯৮ লাখ টাকা) মূল্য নির্ধারণ করা হয়েছিল। কর, অগ্রিম আয়কর ও ভ্যাট যুক্ত হলে মোট ব্যয় প্রায় ২০০ কোটি টাকায় পৌঁছাতে পারে।এই বিপুল ব্যয়ের কারণে রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম বিটিভি কিংবা দেশের কোনো বেসরকারি স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল এখন পর্যন্ত সম্প্রচার স্বত্বের চুক্তিতে পৌঁছাতে পারেনি। তবে তথ্য ও যোগাযোগ মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, ব্যয় কমিয়ে দেশে বিশ্বকাপ সম্প্রচারের সম্ভাবনা নিয়ে এখনও আলোচনা চলছে। এ লক্ষ্যে কয়েকটি বেসরকারি সম্প্রচারমাধ্যম যৌথভাবে স্বত্ব গ্রহণের বিষয়েও আলোচনা করছে।