• ঢাকা
  • |
  • শুক্রবার ১৩ই অগ্রহায়ণ ১৪৩৩ বিকাল ০৩:৫০:০০ (27-Nov-2026)
  • - ৩৩° সে:
চাঁদাবাজদের সঙ্গে বিএনপির কোনো সম্পর্ক নেই: আইনমন্ত্রী

চাঁদাবাজদের সঙ্গে বিএনপির কোনো সম্পর্ক নেই: আইনমন্ত্রী

ডেস্ক রিপোর্ট: আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান কঠোর হুঁশিয়ারি দিয়ে বলেছেন, বিএনপির নাম ভাঙিয়ে কেউ চাঁদাবাজি করলে তার রাজনীতি করার অধিকার নেই। মাদক কারবারি ও চাঁদাবাজদের বিরুদ্ধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে স্বাধীনভাবে কাজ করতে হবে।তিনি বলেন, চাঁদাবাজদের সঙ্গে দলের কোনো সম্পর্ক নেই। তাদের কারণে শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শে গড়া দলের ভাবমূর্তি ক্ষুণ্ন হতে দেওয়া হবে না।২৭ নভেম্বর শুক্রবার সকালে ঝিনাইদহের শৈলকুপা উপজেলা পরিষদ মিলনায়তনে জেলা পরিষদের আর্থিক সহায়তার চেক বিতরণ অনুষ্ঠানে আইনমন্ত্রী এমন হুঁশিয়ারি দেন।তিনি বলেন, চাঁদাবাজি ও মাদক কারবারে জড়িত কিছু ব্যক্তি আওয়ামী লীগের সঙ্গে গোপনে আঁতাত করে দলটিকে আশ্রয়-প্রশ্রয় দিচ্ছেন। বিগত ১৭ বছরেও তারা আওয়ামী লীগের সঙ্গে মিশে ছিলেন। বিএনপিতে এ ধরনের ব্যক্তিদের প্রয়োজন নেই।অনুষ্ঠানে শৈলকুপা উপজেলার ১১৯টি সামাজিক, ধর্মীয় ও শিক্ষাপ্রতিষ্ঠানের মধ্যে জেলা পরিষদের পক্ষ থেকে ৯৫ লাখ ৬০ হাজার টাকার চেক বিতরণ করা হয়।এ সময় উপস্থিত ছিলেন- জেলা প্রশাসক নোমান হোসেন, পুলিশ সুপার মিয়া মোহাম্মদ আশিস বিন হাছান, জেলা পরিষদ প্রশাসক এমএ মজিদ, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা সেলিম রেজা এবং উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হুমায়ুন বাবর ফিরোজসহ বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।এটিভি/এসটিও