রূপগঞ্জ প্রেসক্লাবে আলোচনা সভা ও ইফতার মাহফিল
নিজস্ব প্রতিনিধি, রূপগঞ্জ: নারায়ণগঞ্জে রূপগঞ্জ প্রেসক্লাবে আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকেলে উপজেলার মুড়াপাড়া মঠের ঘাট এলাকায় রূপগঞ্জ প্রেসক্লাব মাঠে এ মাহফিল অনুষ্ঠিত হয়।অনুষ্ঠানে রূপগঞ্জ প্রেসক্লাব, উপজেলা প্রেসক্লাব, পূর্বাচল প্রেসক্লাবসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক, পুলিশ ও রাজনৈতিক ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।সভায় মাদক, সন্ত্রাস, চাদাবাজ নির্মুলে সাংবাদিকদের বিশেষ ভূমিকা নিয়ে আলোচনা করা হয়।পরে দেশবাসীর মঙ্গল কামনায় বিশেষ মোনাজাত করা হয়।