• ঢাকা
  • |
  • শনিবার ৭ই ভাদ্র ১৪৩৩ সকাল ১১:১০:৪১ (22-Aug-2026)
  • - ৩৩° সে:
তিন সচিব পদে রদবদল

তিন সচিব পদে রদবদল

ডেস্ক রিপোর্ট: রাষ্ট্রপতি কার্যালয়সহ বিভিন্ন সংস্থার তিন সচিব পদে রদবদল এনেছে সরকার।২১ আগস্ট শুক্রবার জনপ্রশাসন মন্ত্রণালয় এ সংক্রান্ত তিনটি প্রজ্ঞাপন জারি করেছে।এর মধ্যে, ভূমি সংস্কার বোর্ডের চেয়ারম্যান (সচিব) এ জে এম সালাহউদ্দিন নাগরীকে রাষ্ট্রপতির কার্যালয়ের জন বিভাগের সচিব (চুক্তিভিত্তিক) পদে বদলি করা হয়েছে।রাষ্ট্রপতির কার্যালয়ের জন বিভাগের সচিব (চুক্তিভিত্তিক) রফিকুল আই মোহাম্মদকে পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের সচিব (চুক্তিভিত্তিক) করা হয়েছে।আর পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের সচিব শওকত রশীদ চৌধুরীকে ভূমি সংস্কার বোর্ডের চেয়ারম্যান (সচিব) করা হয়েছে।