সব পক্ষকে সংযম প্রদর্শন ও উত্তেজনা প্রশমনের আহ্বান পাকিস্তানের
আন্তর্জাতিক ডেস্ক: পাকিস্তানের শীর্ষ কূটনীতিক উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার ইরানের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে টেলিফোনে কথা বলে চলমান ইরান-সংকটের প্রেক্ষাপটে সব পক্ষকে সংযম প্রদর্শন এবং উত্তেজনা প্রশমনের আহ্বান জানিয়েছেন।১২ জুলাই রোববার পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে।পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়, উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার এবং ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচির মধ্যে ওই ফোনালাপ অনুষ্ঠিত হয়। উভয় নেতা অঞ্চলের পরিবর্তিত পরিস্থিতি নিয়ে মতবিনিময় করেন।বিবৃতিতে আরও বলা হয়, ইসহাক দার জোর দিয়ে বলেছেন, বিরোধ নিষ্পত্তি এবং অঞ্চলে টেকসই শান্তি ও স্থিতিশীলতা প্রতিষ্ঠার একমাত্র কার্যকর উপায় হলো সংলাপ ও কূটনীতি।সূত্র: আল আরাবিয়া