• ঢাকা
  • |
  • শুক্রবার ১৭ই আশ্বিন ১৪৩৩ সন্ধ্যা ০৬:৩৭:০৫ (02-Oct-2026)
  • - ৩৩° সে:
সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ

সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ

অনলাইন ডেস্ক: মৌলভীবাজারের শ্রীমঙ্গলের লাউয়াছড়া বনে চট্টগ্রামগামী ‘পাহাড়িকা এক্সপ্রেস’ ট্রেনের জোড়ার হুক ছিঁড়ে সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ হয়ে গেছে। ২ অক্টোবর শুক্রবার বেলা ১টা ১৫ মিনিটের দিকে এ ঘটনা ঘটে। শ্রীমঙ্গল রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার শিপলু সূত্রধর বিষয়টি জানিয়েছেন।তিনি জানান, লাউয়াছড়া এলাকায় চট্টগ্রামগামী পাহাড়িকা এক্সপ্রেসের বগির জোড়ার হুক ছিঁড়ে যায়। এতে ট্রেন চলাচল বন্ধ হয়ে পড়ে এবং সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বিচ্ছিন্ন হয়।এদিকে, রেল বিভাগের সংশ্লিষ্ট কর্মীরা ঘটনাস্থলে গিয়ে ছিঁড়ে যাওয়া হুক পুনঃসংযোগের কাজ শুরু করেছেন। হুক পুনঃসংযোগের পর ট্রেন চলাচল স্বাভাবিক হবে বলে জানিয়েছে রেল কর্তৃপক্ষ।সূত্র: চ্যানেল ২৪