• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ১৬ই আশ্বিন ১৪৩৩ রাত ০৯:৫৯:১৭ (01-Oct-2026)
  • - ৩৩° সে:
আবারও ‘ঠাকুমা’ হবেন শ্রাবন্তী চ্যাটার্জি

আবারও ‘ঠাকুমা’ হবেন শ্রাবন্তী চ্যাটার্জি

বিনোদন ডেস্ক: বয়স ৩৯ বছর। তার মধ্যে ২৯ বছর ধরেই আছেন অভিনয়ে। কারণ শুরুটা ছোটবেলা থেকেই। তিনি শ্রাবন্তী চ্যাটার্জি। বয়স চারের দশক ছুঁইছুঁই করলেও রূপ-লাবণ্যে এখনো তিনি যেন পঁচিশের তরুণী।৩০ সেপ্টেম্বর বুধবার তেমন নজরকাড়া রূপেই হাজির হলেন কলকাতায় হইচই-এর অনুষ্ঠানে। লাল গাউনে চেনা শরীরী হিল্লোলে মুগ্ধ করলেন উপস্থিত সবাইকে। অনুষ্ঠানের ছবি-ভিডিওতে ভালোলাগা প্রকাশ করছেন নেটিজেনরাও।এদিকে হইচইয়ের সে আয়োজন থেকেই মিলল নতুন খবর। ফের ‘ঠাকুমা’ হচ্ছেন শ্রাবন্তী। বাংলার জনপ্রিয় রূপকথার গল্পকে পর্দায় তুলে আনেন অয়ন চক্রবর্তী। এ বছরের মার্চে মুক্তি পায় ‘ঠাকুমার ঝুলি’। এতে ঠাকুমা চরিত্রে চমকে দেন শ্রাবন্তী।সেই সাফল্যের পর পুনরায় ফিরছেন ‘ঠাকুমা’ শ্রাবন্তী। তবে এবার বদলেছে পরিচালক। এবার সিরিজটি বানাবেন জয়দীপ মুখার্জি। আর ঠাকুমার নাতনির চরিত্রে আগের মতোই থাকছেন দিব্যাণী মণ্ডল। প্রথম সিজনে রাহুল ব্যানার্জিও রয়েছেন। তবে কিছুদিন আগে তিনি প্রয়াত হন। ফলে এবার আর তাকে দেখা যাবে না। এ নিয়ে দর্শকের মনেও দুঃখবোধ রয়েছে।হইচইয়ের অনুষ্ঠানে গিয়ে দারুণ উচ্ছ্বাস প্রকাশ করেন শ্রাবন্তী। টলিউড ইন্ডাস্ট্রির অনেক তারকার মিলনমেলা দেখে আপ্লুত হন তিনি। প্রত্যাশা করেন, এই কাজের ধারাবাহিকতা ইন্ডাস্ট্রিকে আরো এগিয়ে নেবে।