• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ১৯শে ভাদ্র ১৪৩৩ বিকাল ০৩:১০:৩৭ (03-Sep-2026)
  • - ৩৩° সে:
ধর্ষণ মামলায় সহকারী ম্যানেজার গ্রেফতার, মুখ খুললেন শ্রাবন্তী

ধর্ষণ মামলায় সহকারী ম্যানেজার গ্রেফতার, মুখ খুললেন শ্রাবন্তী

বিনোদন ডেস্ক: টালিউড অভিনেত্রী শ্রাবন্তী চ্যাটার্জির সহকারী ম্যানেজার অর্ঘ্য ধর্ষণের অভিযোগে গ্রেফতার হয়েছেন। এ ঘটনায় আলোচনা শুরু হলে নিজের অবস্থান পরিষ্কার করেছেন অভিনেত্রী।ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, ১২ জুলাই রোববার হাওড়ার ষষ্ঠীতলা এলাকা থেকে অর্ঘ্যকে গ্রেফতার করে পুলিশ। পরে তাকে আদালতে হাজির করা হলে আদালত ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দেন।ঘটনার পর সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে দেওয়া এক বিবৃতিতে শ্রাবন্তী জানান, ২০২৪ সাল থেকে একটি ইভেন্ট ম্যানেজমেন্ট সংস্থার মাধ্যমে অর্ঘ্য তার ইভেন্ট ও দৈনন্দিন কাজের সমন্বয়ের দায়িত্বে ছিলেন।অভিনেত্রী বলেন, সম্প্রতি তিনি জানতে পারেন অর্ঘ্য একটি গুরুতর অপরাধমূলক ঘটনার সঙ্গে জড়িত। এ ঘটনায় তিনি অস্বস্তি প্রকাশ করে জানান, অর্ঘ্যের ব্যক্তিগত জীবন বা কর্মকাণ্ড সম্পর্কে তার কোনো ধারণা ছিল না।শ্রাবন্তী আরও জানান, এ ঘটনার পর অর্ঘ্যের সঙ্গে আর কোনো ধরনের পেশাগত সম্পর্ক রাখতে চান না। বিষয়টি সংশ্লিষ্ট ম্যানেজমেন্ট সংস্থাকেও জানানো হয়েছে।পুলিশ সূত্রে জানা গেছে, অভিযুক্ত অর্ঘ্য ও অভিযোগকারী নারী একই প্রতিষ্ঠানে কর্মরত ছিলেন। অভিযোগ অনুযায়ী, গত ১২ এপ্রিল একটি কাজের সূত্রে ওই নারী অর্ঘ্যের বাড়িতে গেলে তাকে ধর্ষণ করা হয়। পরে ১২ জুন হাওড়ার চ্যাটার্জিহাট থানায় লিখিত অভিযোগ দায়ের করেন ওই নারী।অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করে পুলিশ। পরে ১২ জুলাই অর্ঘ্যকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে ধর্ষণসহ একাধিক জামিন অযোগ্য ধারায় মামলা করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।আইনশৃঙ্খলা বাহিনী জানিয়েছে, মামলার তদন্ত চলমান রয়েছে এবং আদালতের পরবর্তী নির্দেশনা অনুযায়ী আইনি প্রক্রিয়া এগিয়ে নেওয়া হবে।উল্লেখ্য, অভিযোগগুলো বর্তমানে তদন্তাধীন। আদালতে বিচার শেষ না হওয়া পর্যন্ত অভিযুক্ত ব্যক্তি আইনগতভাবে দোষী সাব্যস্ত হননি।