• ঢাকা
  • |
  • মঙ্গলবার ১০ই চৈত্র ১৪৩২ সন্ধ্যা ০৬:২৩:৫৩ (24-Mar-2026)
  • - ৩৩° সে:
আজ সাকিব আল হাসানের জন্মদিন

আজ সাকিব আল হাসানের জন্মদিন

স্পোর্টস ডেস্ক: বাংলাদেশের ক্রিকেট ইতিহাসের অন্যতম সেরা ক্রিকেটার ও বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানের আজ ৩৯তম জন্মদিন। ১৯৮৭ সালের এই দিনে মাগুরা জেলায় জন্মগ্রহণ করেন তিনি।২০০৬ সালে মাত্র ১৯ বছর বয়সে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেকের পর থেকেই ব্যাট ও বল হাতে বিশ্ব ক্রিকেটে নিজের আধিপত্য প্রতিষ্ঠা করেন সাকিব। সময়ের সঙ্গে একের পর এক রেকর্ড গড়ে নিজেকে নিয়ে গেছেন অনন্য উচ্চতায়। বিশ্বের প্রথম ক্রিকেটার হিসেবে তিনটি ফরম্যাটেই এক নম্বর অলরাউন্ডার হওয়ার কীর্তিও গড়েছেন এই তারকা।২০১১ সালের বিশ্বকাপে বাংলাদেশ দলকে নেতৃত্ব দেন সাকিব। মাঠের পারফরম্যান্সের পাশাপাশি কিছু বিতর্কেও সময় সময় আলোচনায় ছিলেন তিনি। তবে দলীয় প্রয়োজনে বারবারই নিজেকে উজাড় করে দিয়ে দলের নির্ভরতার প্রতীক হয়ে উঠেছেন।পরিসংখ্যান বলছে, আন্তর্জাতিক ক্রিকেটে ৬৫০-এর বেশি উইকেট ও ১৪ হাজারের বেশি রান রয়েছে তার ঝুলিতে। এছাড়া এক আসরে ৬০০-এর বেশি রান ও ১০টির বেশি উইকেট নেওয়ার অনন্য কীর্তিও রয়েছে তার দখলে।টেস্ট ক্রিকেটে এখন পর্যন্ত ৬৫ ম্যাচে ৫টি সেঞ্চুরিসহ ৪৩৬৭ রান এবং ২৩১টি উইকেট নিয়েছেন তিনি। অন্যদিকে ওয়ানডেতে ২৩০ ম্যাচে ৯টি সেঞ্চুরিসহ ৭০৮৬ রান করার পাশাপাশি শিকার করেছেন ৩০১টি উইকেট।বাংলাদেশ ক্রিকেটের এই জীবন্ত কিংবদন্তির জন্মদিনে ভক্ত-সমর্থকদের ভালোবাসা ও শুভেচ্ছায় ভাসছেন সাকিব।