• ঢাকা
  • |
  • রবিবার ২৯শে চৈত্র ১৪৩২ রাত ০৮:২৪:০০ (12-Apr-2026)
  • - ৩৩° সে:
আশা ভোঁসলের মৃত্যুতে রুনা লায়লার শোক

আশা ভোঁসলের মৃত্যুতে রুনা লায়লার শোক

বিনোদন ডেস্ক: কিংবদন্তি সংগীতশিল্পী আশা ভোঁসলের মৃত্যুতে উপমহাদেশের সংগীতাঙ্গনে নেমে এসেছে গভীর শোকের ছায়া। তার প্রয়াণে শোকাহত ভক্ত-অনুরাগীদের পাশাপাশি গভীরভাবে ভেঙে পড়েছেন বাংলাদেশের জীবন্ত কিংবদন্তি সংগীতশিল্পী রুনা লায়লা।আশা ভোঁসলের মৃত্যুসংবাদ পাওয়ার পরপরই রুনা লায়লা গণমাধ্যমকে বলেন, ‘মনে হচ্ছে আমার পৃথিবীটাই শূন্য হয়ে গেল।’ তিনি আরও বলেন, ‘লতা মঙ্গেশকর দিদি ২০২২ সালে চলে গেলেন, আর এখন আশা দিদিও চলে গেলেন। এমন শিল্পী আর এই পৃথিবীতে জন্মাবে না।’তিনি দুই কিংবদন্তির সঙ্গে ব্যক্তিগত সম্পর্কের কথাও স্মরণ করেন। রুনা লায়লা বলেন, তারা দুজনই তাকে মায়ের মতো স্নেহ করতেন। নিজের সুর করা একটি গানের রেকর্ডিংয়ের সময় শেষবার আশা ভোঁসলের সঙ্গে দেখা হয়েছিল বলেও জানান তিনি।তিনি আবেগাপ্লুত হয়ে বলেন, ‘শেষ দেখা হয়েছিল, এরপর ফোনে যোগাযোগ হয়েছে। কিন্তু কিছুদিন ধরে ভাবছিলাম আবার কথা বলব আজ করব, কাল করব। কিন্তু আর করা হলো না। শেষ কথাটাও বলা হলো না।’রুনা লায়লা আরও বলেন, সময়মতো ফোন না করার আফসোস এখন তাকে কষ্ট দিচ্ছে, যা ভাষায় প্রকাশ করার মতো নয়।উল্লেখ্য, ১২ এপ্রিল রোববার মুম্বাইয়ের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন আশা ভোঁসলে। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯২ বছর।