• ঢাকা
  • |
  • সোমবার ২রা ভাদ্র ১৪৩৩ দুপুর ১২:৫৩:১৪ (17-Aug-2026)
  • - ৩৩° সে:
শিবমন্দিরে হুড়োহুড়িতে পদপিষ্ট হয়ে ৭ পুণ্যার্থীর মৃত্যু

শিবমন্দিরে হুড়োহুড়িতে পদপিষ্ট হয়ে ৭ পুণ্যার্থীর মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক: ভারতের বিহারের লখিসরাইয়ের অশোকধাম শিবমন্দিরে হুড়োহুড়ির মধ্যে পদপিষ্ট হয়ে অন্তত সাত পুণ্যার্থীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন বেশ কয়েকজন। আজ ১৭ আগস্ট সোমবার সকালে শ্রাবণ মাসের শেষ সোমবার উপলক্ষে মন্দিরে বিপুলসংখ্যক পুণ্যার্থী জড়ো হলে এ দুর্ঘটনা ঘটে।প্রাথমিকভাবে জানা গেছে, মন্দির চত্বরে বিদ্যুতের তার বা খুঁটি পড়ে যাওয়ার খবর ছড়িয়ে পড়ার পর পুণ্যার্থীদের মধ্যে বিদ্যুৎস্পৃষ্ট হওয়ার আতঙ্ক তৈরি হয়। এসময় ভিড়ের মধ্যে হুড়োহুড়ি শুরু হলে ধাক্কাধাক্কি ও পদপিষ্টের ঘটনা ঘটে।লখিসরাইয়ের জেলাশাসক শৈলেন্দ্র কুমার সংবাদ সংস্থা এএনআইকে জানান, সকাল সাড়ে ৬টা থেকে পৌনে ৭টার মধ্যে পরপর দুটি ট্রেন পুণ্যার্থীদের নিয়ে মন্দিরের কাছের স্টেশনে পৌঁছায়। এতে মন্দির চত্বরে ভিড় বেড়ে যায়।জেলাশাসক বলেন, বিদ্যুতের একটি খুঁটি পড়ে যাওয়ার কারণে কয়েকজন বিদ্যুৎস্পৃষ্ট হয়েছেন বলে প্রাথমিকভাবে জানা গেছে। এরপরই পদপিষ্ট হওয়ার ঘটনা ঘটে। তবে দুর্ঘটনার প্রকৃত কারণ তদন্তের পর নিশ্চিত হওয়া যাবে।তিনি আরও জানান, ভিড় নিয়ন্ত্রণে ব্যারিকেড দেওয়া হয়েছিল। কিন্তু হুড়োহুড়ির সময় এক পাশের ব্যারিকেড ভেঙে গেলে পুণ্যার্থীরা একে অপরের ওপর পড়ে যান। উদ্ধারকারী দল দ্রুত কয়েকজনকে বের করে আনলেও অতিরিক্ত ভিড়ের কারণে সবাইকে তাৎক্ষণিকভাবে সরিয়ে নেওয়া সম্ভব হয়নি।আহতদের লখিসরাই হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের চিকিৎসা চলছে। প্রশাসনের পক্ষ থেকে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে কি না, তাৎক্ষণিকভাবে নিশ্চিত করা হয়নি।অশোকধাম মন্দিরটি ইন্দ্রদমনেশ্বর মন্দির নামেও পরিচিত। বিহারের অন্যতম পরিচিত এই শিবমন্দিরে সারা বছরই ভক্তদের সমাগম হয়। তবে শ্রাবণ মাসের সোমবার ও শিবরাত্রিতে সেখানে ভিড় কয়েক গুণ বেড়ে যায়।এর আগে গত মার্চে বিহারের নালন্দার শীতলামাতা মন্দিরে অতিরিক্ত ভিড়ের চাপে পদপিষ্ট হয়ে আটজনের মৃত্যু হয়েছিল। আহত হয়েছিলেন আরও ১২ জন। এর কয়েক মাসের মধ্যেই রাজ্যটির আরেকটি মন্দিরে একই ধরনের দুর্ঘটনা ঘটল।সূত্র: আনন্দবাজার পত্রিকা