চট্টগ্রাম থেকে পরীমণির জন্য কে ফুল পাঠালেন, জয়ের প্রশ্নে নায়িকার উত্তর
বিনোদন ডেস্ক: জন্মদিনে চট্টগ্রাম থেকে উড়োজাহাজে করে চিত্রনায়িকা পরীমণির জন্য শিউলি ফুল পাঠিয়েছেন এক ব্যক্তি। তবে কে সেই ব্যক্তি, তা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে তৈরি হয় কৌতূহল। বিষয়টি নিয়ে রসিকতা করে ফেসবুকে পোস্ট দেন অভিনেতা ও পরিচালক শাহরিয়ার নাজিম জয়।পোস্টে তিনি বলেন, চট্টগ্রামের বড়লোকদের বউরা নাকি কাল রাত থেকে দুশ্চিন্তায়! স্বামীদের মধ্যে কে আবার বিমানে করে পরীমনির জন্য পাঠালেন একগুচ্ছ শিউলি ফুল?তবে তার প্রশ্নের জবাব দিয়ে পরীমণি নিজেই জানিয়েছেন, ফুল পাঠানো ব্যক্তি এক নারী।গত ২৪ অক্টোবর শনিবার ছিল পরীমণির ৩৪তম জন্মদিন। জন্মদিনের আয়োজনের জন্য ফেসবুকে দুই মণ শিউলি ফুল চেয়েছিলেন তিনি। তার সেই ইচ্ছা পূরণে চট্টগ্রাম থেকে বিমানে করে শিউলি ফুল পাঠান এক নারী। জন্মদিনের অনুষ্ঠানে বিষয়টি জানিয়ে মুগ্ধতা প্রকাশ করেন অভিনেত্রী।তবে জয়ের সেই রসিকতার জবাবে পরীমণি জানান, ফুল পাঠানো ব্যক্তি কোনো পুরুষ নন, একজন নারী। যদিও ওই নারীর নাম বা পরিচয় প্রকাশ করেননি অভিনেত্রী।পরীমনির প্রতি নিজের মুগ্ধতার কথা জানিয়ে তিনি বলেন, তার কাছে পরীমনিকে এ সময়ের অন্যতম এমন একজন নায়িকা মনে হয়, যিনি চলচ্চিত্র ইন্ডাস্ট্রিকে আপন করে ভাবেন। শুধু সিনেমার প্রচার বা সংবাদমাধ্যমের কাভারেজের জন্য নয়, ব্যক্তিগত সম্পর্কের উষ্ণতা থেকেই ইন্ডাস্ট্রির মানুষকে খাওয়ানো এবং সম্মান জানান তিনি।জয়ের ভাষায়, পরীমনি নিঃসন্দেহে বাংলাদেশের বড় একজন সেলিব্রেটি। তাকে চেনেন না, এমন মানুষ দেশে নেই বলেও মন্তব্য করেন তিনি। অভিনেত্রীর জন্য শুভকামনাও জানিয়েছেন জয়। তবে শিউলি ফুল পাঠানোর প্রসঙ্গ আসতেই মজার ছলে তিনি আরও বলেন, চট্টগ্রামের বড়লোকদের বউরা নিশ্চয়ই ভাবছেন, তাদের স্বামীদের মধ্যে কে পরীমনির জন্য বিমানে করে এত ফুল পাঠিয়েছেন!সেই ব্যক্তিকে খুঁজে পেলে মিডিয়ায় ধরিয়ে দেওয়ার কথাও রসিকতা করে বলেন তিনি। যদিও নিজের মন্তব্যের শেষাংশে জয়ের চাওয়া, লোকটি যেন ধরা না পড়েন। কারণ, তিনিও অনেককে শিউলি ফুল দিয়েছেন, কিন্তু ধরা পড়েননি!এদিকে জন্মদিনে শিউলি ফুলের এমন ভালোবাসায় মুগ্ধ পরীমনি। শুধু ফুলের চমকই নয়, নিজের জন্মদিনে নতুন সিনেমা ‘ফারজানা’র ঘোষণাও দিয়েছেন তিনি। তারেক রহমান পরিচালিত সিনেমাটির শুটিং প্রায় শেষ পর্যায়ে বলে জানিয়েছেন অভিনেত্রী।এটিভি/এসটিও