লাওসে এশিয়া ন্যাশনাল ওয়াটার কনসালটেটিভ মিটিংয়ে এমপি মিলন
নিজস্ব প্রতিবেদক: লাওসে এশিয়া ন্যাশনাল এসেম্বিলি ওয়াটার কন্সালটেটিভ মিটিং অনুষ্ঠিত হয়েছে। ২৮ জুলাই বুধবার অনুষ্ঠিত এ সভায় বাংলাদেশ জাতীয় সংসদের একমাত্র প্রতিনিধি হিসেবে যোগ দেন গাজীপুর-৫ (কালীগঞ্জ) আসনের সংসদ সদস্য এ. কে. এম. ফজলুল হক মিলন।সভায় এশিয়া ন্যাশনাল এসেম্বিলি ওয়াটার কন্সালটেটিভ মিটিং ওভারসিস এন্ড একাডেমিক সেশনে অংশগ্রহণ করেন এ. কে. এম. ফজলুল হক মিলন।এছাড়া সংস্থার অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তা ও আগত বিভিন্ন দেশের সদস্যদের সঙ্গে সৌজন্য স্বাক্ষাৎ ও মতবিনিময় করেন তিনি। বৈঠকে পানি সম্পদ ব্যবস্থাপনা, টেকসই উন্নয়নে আন্তর্জাতিক সহযোগিতা এবং জ্ঞান-অভিজ্ঞতা বিনিময়সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা অনুষ্ঠিত হয়।