• ঢাকা
  • |
  • শুক্রবার ১৬ই শ্রাবণ ১৪৩৩ সন্ধ্যা ০৬:৩৭:৫৮ (31-Jul-2026)
  • - ৩৩° সে:
রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে মার্কিন বিশেষ দূত

রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে মার্কিন বিশেষ দূত

অনলাইন ডেস্ক: মিয়ানমার থেকে বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের পরিস্থিতি সরেজমিনে দেখতে যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক বিশেষ দূত সার্জিও গোরের নেতৃত্বে একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদল কক্সবাজার সফর করেছে।৩১ জুলাই শুক্রবার বেলা ১১টা ৫৫ মিনিটে ১১ সদস্যের প্রতিনিধিদলটি কক্সবাজার বিমানবন্দরে পৌঁছে সরাসরি উখিয়ার রোহিঙ্গা শরণার্থী ক্যাম্পে যায়। প্রতিনিধিদলে বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতও রয়েছেন।শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনারের (আরআরআরসি) কার্যালয় সূত্রে জানা গেছে, প্রতিনিধিদলটি উখিয়ার ৪ নম্বর রোহিঙ্গা ক্যাম্পে জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচির (ডব্লিউএফপি) বিভিন্ন কার্যক্রম পরিদর্শন করবে। পাশাপাশি সম্প্রসারিত ৮-ওয়েস্ট ও ৬ নম্বর ক্যাম্পও পরিদর্শনের পরিকল্পনা রয়েছে।সফরকালে প্রতিনিধিদলের সদস্যরা রোহিঙ্গাদের জীবনযাত্রা, মানবিক সহায়তা কার্যক্রম এবং শরণার্থী ব্যবস্থাপনার বিভিন্ন দিক পর্যবেক্ষণ করবেন। এছাড়া বিকেলে শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনারের কার্যালয়ে সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে তাদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।তিন দিনের সরকারি সফরে ৩০ জুলাই বৃহস্পতিবার ঢাকায় পৌঁছান সার্জিও গোর। সফরের শেষ দিন ১ আগস্ট শনিবার ঢাকায় সরকারের শীর্ষ নেতৃত্বের সঙ্গে সৌজন্য সাক্ষাতের মধ্য দিয়ে তার বাংলাদেশ সফর শেষ হওয়ার কথা রয়েছে।