• ঢাকা
  • |
  • মঙ্গলবার ৯ই আষাঢ় ১৪৩৩ রাত ১০:২১:১৬ (23-Jun-2026)
  • - ৩৩° সে:
ইতালির ১৫ শহরে ‘রেড’ সতর্কতা’ জারি

ইতালির ১৫ শহরে ‘রেড’ সতর্কতা’ জারি

আন্তর্জাতিক ডেস্ক: তীব্র তাপপ্রবাহের কারণে ইতালির মিলান ও রোমসহ ১৫টি শহরে ‘রেড সতর্কতা’ জারি করেছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়২৩ জুন মঙ্গলবার ইউরোপজুড়ে তীব্র তাপপ্রবাহ বৃদ্ধি পাওয়ায় এ সতর্কতা জারি করেছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়। বুধবার এ সংখ্যা বেড়ে ১৬টিতে পৌঁছাবে বলে জানিয়েছে মন্ত্রণালয়। রেড সতর্কতা সর্বোচ্চ মাত্রার সতর্কতা হিসেবে বিবেচিত হয়।এ অবস্থায় স্বাস্থ্য মন্ত্রণালয় জনগণকে হালকা খাবার খাওয়ার, দিনের সবচেয়ে গরম সময়ে ঘরের ভেতরে থাকার ও শরীরে ঠান্ডা পানি ছিটিয়ে নেওয়ার পরামর্শ দিয়েছে।উত্তর ইতালির পারমা শহরের হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, তাপপ্রবাহের কারণে গত তিন দিনে ১০৬৮ জন তাদের জরুরি সেবা গ্রহণ করেছেন।রোমে, করিয়েরে দেল্লা সেরা দৈনিকের বরাত দিয়ে একটি চিকিৎসক সমিতি জানিয়েছে, সরকারি স্বাস্থ্যসেবার সাতটি ক্লিনিকে শীতাতপ নিয়ন্ত্রণ ব্যবস্থা হয় নষ্ট ছিল অথবা ছিলই না।শহরের পরিবহন কর্তৃপক্ষ দৈনিকটিকে জানিয়েছে, অতিরিক্ত শীতাতপ নিয়ন্ত্রণের কারণে তাদের নতুন বৈদ্যুতিক বাসগুলোর ব্যাটারি স্বাভাবিকের চেয়ে দ্রুত শেষ হয়ে যাচ্ছে।সূত্র : এএফপি।