• ঢাকা
  • |
  • সোমবার ৯ই অগ্রহায়ণ ১৪৩৩ সকাল ১১:০৫:১৫ (23-Nov-2026)
  • - ৩৩° সে:
বাড়ল স্বর্ণ ও রুপার দাম, আজ সকাল ১০টা থেকে কার্যকর নতুন দর

বাড়ল স্বর্ণ ও রুপার দাম, আজ সকাল ১০টা থেকে কার্যকর নতুন দর

অনলাইন ডেস্ক: তেজাবী স্বর্ণের (পিওর গোল্ড) দাম বাড়ার কারণে স্বর্ণ ও রৌপ্যালংকারের নতুন বিক্রয় মূল্য নির্ধারণ করেছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। আজ সোমবার, ২৩ নভেম্বর ২০২৬ সকাল ১০টা থেকে দেশের সব জুয়েলারি প্রতিষ্ঠানে এই নতুন দর কার্যকর হয়েছে।  আজ সকাল ৯টায় বাজুস স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিং-এর সভায় সার্বিক পরিস্থিতি বিবেচনায় সর্বসম্মতিক্রমে এ সিদ্ধান্ত নেওয়া হয়। কমিটির চেয়ারম্যান ডা. দেওয়ান আমিনুল ইসলাম শাহীনের সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে (স্মারক: বাজুস/বিজ্ঞপ্তি/০২৮/১৫৮৪/২০২৬)।  বিজ্ঞপ্তি অনুযায়ী, প্রতি গ্রাম স্বর্ণালংকারের ভ্যাটসহ নতুন বিক্রয় মূল্য নির্ধারণ করা হয়েছে ২২ ক্যারেট ক্যাডমিয়াম (হলমার্ককৃত) ১৬ হাজার ৯৮৫ টাকা, ২১ ক্যারেট ক্যাডমিয়াম (হলমার্ককৃত) ১৬ হাজার ২২০ টাকা, ১৮ ক্যারেট ক্যাডমিয়াম (হলমার্ককৃত) ১৩ হাজার ৯৩৫ টাকা এবং সনাতন পদ্ধতিতে ১১ হাজার ৩৫৫ টাকা।  অন্যদিকে, প্রতি গ্রাম রৌপ্যালংকারের ভ্যাটসহ নতুন বিক্রয় মূল্য নির্ধারণ করা হয়েছে ২২ ক্যারেট ক্যাডমিয়াম (হলমার্ককৃত) ২৬০ টাকা, ২১ ক্যারেট ক্যাডমিয়াম (হলমার্ককৃত) ২৫০ টাকা, ১৮ ক্যারেট ক্যাডমিয়াম (হলমার্ককৃত) ২১৫ টাকা এবং সনাতন পদ্ধতিতে ১৬৫ টাকা।  বাজুসের বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, অলংকারের ডিজাইন অনুযায়ী আলাদা মজুরি প্রযোজ্য হবে। নির্ধারিত বিক্রয় মূল্যের সাথে ভ্যাট যুক্ত থাকায় গ্রাহকদের কাছ থেকে আলাদাভাবে ভ্যাট নেওয়া যাবে না। এ ছাড়া মজুরি ও পাথর বাদ দিয়ে অলংকার এক্সচেঞ্জের ক্ষেত্রে ৯ শতাংশ এবং পারচেজের ক্ষেত্রে ১৫ শতাংশ বাদ দিতে হবে; তবে এসব ক্ষেত্রে আলাদাভাবে ভ্যাট বাদ দেওয়া যাবে না। পরবর্তী সিদ্ধান্ত না দেওয়া পর্যন্ত সকল জুয়েলারি প্রতিষ্ঠানে এই দর কার্যকর থাকবে বলে জানিয়েছে বাজুস।  এটিভি/আরএম