• ঢাকা
  • |
  • শুক্রবার ৬ই চৈত্র ১৪৩২ রাত ০৮:৩৮:২১ (20-Mar-2026)
  • - ৩৩° সে:
পরিচ্ছন্নতাকর্মীদের ঈদ উপহার দিল রাসিকের নতুন প্রশাসক

পরিচ্ছন্নতাকর্মীদের ঈদ উপহার দিল রাসিকের নতুন প্রশাসক

রাজশাহী ব্যুরো: পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে রাজশাহী সিটি কর্পোরেশনের (রাসিক) ১,২৩৭ জন পরিচ্ছন্ন কর্মীর মাঝে মোট ৬১ লাখ ৮৫ হাজার টাকার আর্থিক অনুদান বিতরণ করা হয়েছে।১৭ মার্চ মঙ্গলবার নগর ভবনের গ্রিন প্লাজায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অনুদানের অর্থ বিতরণ করেন রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মো. মাহফুজুর রহমান রিটন।অনুষ্ঠানে জানানো হয়, প্রতিটি পরিচ্ছন্ন কর্মীকে ৫ হাজার টাকা করে এই অনুদান দেওয়া হয়েছে। সংশ্লিষ্টদের মতে, প্রথমবারের মতো রাসিকের পরিচ্ছন্ন কর্মীরা এ ধরনের ঈদ উপহার পেয়েছেন।প্রধান অতিথির বক্তব্যে মাহফুজুর রহমান রিটন বলেন, নগরীর পরিচ্ছন্নতা রক্ষায় যারা নিরলস পরিশ্রম করেন, তাদের উৎসাহিত করতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে। তিনি এই অনুদানের জন্য তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা জানান।তিনি আরও বলেন, রাজশাহীকে আরও সুন্দর ও উন্নত নগরীতে পরিণত করতে তিনি কাজ করে যাবেন। অসমাপ্ত উন্নয়ন প্রকল্পগুলো দ্রুত শেষ করারও আশ্বাস দেন তিনি।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. রেজাউল করিম। এছাড়া উপস্থিত ছিলেন মহানগর বিএনপির সভাপতি মামুন অর রশিদসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।ঈদ উপহার পেয়ে আনন্দ প্রকাশ করেন পরিচ্ছন্ন কর্মীরা। তারা জানান, এই অনুদান তাদের ঈদের প্রস্তুতিতে বড় সহায়তা করবে এবং কাজের প্রতি নতুন করে উৎসাহ জোগাবে।