দ্বিতীয় সন্তানের মা-বাবা হলেন দীপিকা-রণবীর
বিনোদন ডেস্ক: দ্বিতীয়বার মা-বাবা হলেন বলিউড তারকা দীপিকা পাড়ুকোন ও রণবীর সিং। শনিবার (১৯ সেপ্টেম্বর) তাদের ঘরে এসেছে কন্যাসন্তান। সামাজিক যোগাযোগমাধ্যমে নবজাতকের পায়ের ছাপের ছবি প্রকাশ করে সুখবরটি জানিয়েছেন তারকা দম্পতি।দীপিকা-রণবীরের প্রথম সন্তান দুয়া। ২০২৪ সালের ৮ সেপ্টেম্বর জন্ম নেয় তাদের প্রথম কন্যা। প্রায় দুই বছর পর আবারও কন্যাসন্তানের মা-বাবা হলেন তারা।দ্বিতীয় সন্তানের জন্মের এক দিন আগে শুক্রবার মুম্বাইয়ের সিদ্ধিবিনায়ক মন্দিরে গিয়েছিলেন দীপিকা ও রণবীর। তাদের সঙ্গে পরিবারের সদস্যরাও ছিলেন বলে ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে জানানো হয়েছে।সম্প্রতি অন্তঃসত্ত্বা অবস্থার বেশ কিছু ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করেছিলেন দীপিকা ও রণবীর। ৮ সেপ্টেম্বর মেয়ে দুয়ার দ্বিতীয় জন্মদিনে রণবীর তাদের মাতৃত্বকালীন ফটোশুটের কিছু অপ্রকাশিত সাদাকালো ছবি প্রকাশ করেন। সেখানে দীপিকা-রণবীরের সঙ্গে ছোট্ট দুয়াকেও দেখা যায়।চলতি বছরের এপ্রিলে দ্বিতীয়বার বাবা-মা হওয়ার খবর প্রকাশ করেছিলেন এই দম্পতি। তাদের সেই ঘোষণায় মেয়ে দুয়াকে বড় বোন হওয়ার প্রস্তুতির ইঙ্গিত দেওয়া হয়েছিল।দীপিকা ও রণবীরের সম্পর্কের শুরু ২০১৩ সালে ‘গোলিয়োঁ কি রাসলীলা রাম-লীলা’ সিনেমায় কাজের সময়। কয়েক বছর প্রেমের পর ২০১৮ সালের নভেম্বরে ইতালির লেক কোমোয় বিয়ে করেন তারা। ২০২৪ সালে তাদের প্রথম সন্তান দুয়ার জন্ম হয়। এবার পরিবারে যোগ হলো আরও এক কন্যাসন্তান।সূত্র: ইন্ডিয়ান এক্সপ্রেস