মাদারগঞ্জে সেচঘর থেকে অজ্ঞাত যুবতীর মরদেহ উদ্ধার
জামালপুর প্রতিনিধি: জামালপুরের মাদারগঞ্জে একটি সেচঘর থেকে অজ্ঞাত পরিচয় এক যুবতীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মাদারগঞ্জ উপজেলার চরপাকেরদহ এলাকা থেকে এই মরদেহটি উদ্ধার করা হয়।স্থানীয়রা জানান, ২৮ আগস্ট শুক্রবার সকালে মাদারগঞ্জ উপজেলার চরপাকেরদহ পূর্বপাড়া বৈশাখীগাড়ী এলাকার আকন্দবাড়ি সংলগ্ন একটি সেচঘরে এক যুবতীর মরদেহ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা।পরে খবর পেয়ে মাদারগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে। নিহত যুবতীর বয়স আনুমানিক ২০ থেকে ২৫ বছর। তবে তাৎক্ষণিকভাবে তাঁর নাম-পরিচয় জানা যায়নি।মাদারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা স্নেহাশিষ রায় জানান, ময়নাতদন্তের জন্য মরদেহ জামালপুর জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হচ্ছে। এটি হত্যাকাণ্ড কিনা তা খতিয়ে দেখতে এবং যুবতীর পরিচয় শনাক্তে কাজ শুরু করেছে পুলিশ।